তামাক, কাঁচা পিয়াজ ও রসুন খাওয়ার হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কাঁচা পিয়াজ ও রসুন খাওয়া মাকরূহে তাহরীমী না তানযিহী? কাঁচা পিয়াজ-রসুন এবং তামাক খেয়ে কুলি না করে বা মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে যাওয়া কেমন?

উত্তর

কাঁচা পিয়াজ এবং রসুন খাওয়া জায়েয, মাকরূহ নয়। তবে ঐগুলি খেয়ে বা হুক্কা পান করে বদবু দূর করা ছাড়াই মসজিদে গমন করা মাকরূহে তাহরীমী। কেননা হাদীস শরীফে কাঁচা পিয়াজ, রসুন তথা বদবুদার জিনিস খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। (আযীযুল ফাতওয়া- ৭৭২)

তামাক, কাঁচা পিয়াজ ও রসুন খাওয়ার হুকুম | ইসলামী যিন্দেগী