সফরের মধ্যে নিজের এলাকা অতিক্রম করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫নামায, সফর ও মুসাফির

প্রশ্ন

এক ব্যক্তি ঢাকা থেকে খুলনা যাচ্ছে। বাড়ি তার যশোর। যশোরের উপর দিয়েই তার গাড়ি যাচ্ছে। এমতাবস্থায় যশোর পার হয়ে সে মুকিম থাকবে না মুসাফির?

উত্তর

যে ব্যক্তি এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে আর পথিমধ্যে তার ওয়াতনেআসলী পড়ছে, এমন সফরের দুই সুরত। যেখান থেকে তার সফর শুরু হয়েছে সেখান থেকে ওয়াতনেআসলী ৭৮ কিঃ মিটারের কম বা বেশি। যদি ৭৮ কিঃ মিটারের বেশী হয় তাহলে নিজের শহরে প্রবেশ করা পর্যন্ত সে মুসাফির থাকবে। শহরে ঢোকার পর মুকিম হয়ে যাবে। আর যদি ৭৮ কিঃ মিটারের চেয়ে কম হয় তাহলে রাস্তায় সে মুসাফির হবে না, পুরা নামায পড়তে হবে। এরপর নিজের শহর অতিক্রম করে যে শহরে যাচ্ছে সেই শহর যদি নিজের শহর থেকে ৭৮ কিঃ মিটারের বেশি হয় তাহলে মুসাফির হবে নতুবা নয়। মোদ্দাকথা তার সফরের শুরু আর শেষের দূরত্ব হিসাব করা হবে না বরং মাঝখানে তার নিজের শহরের সাথে হিসাব সংযুক্ত হবে। (আলমগীরী ১/১৪২)

সফরের মধ্যে নিজের এলাকা অতিক্রম করা | ইসলামী যিন্দেগী