মাসাইল
১০০%
চুড়ি বিক্রেতার হাতে চুড়ি পরিধান করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
মহিলাদের জন্য একা একা চুড়ি পরা অনেক সময় কষ্টকর হয়ে যায়। অন্য কোন মহিলা যদি পরিয়ে দেয়ার না থাকে তাহলে চুড়ি বিক্রেতার হাতে পরতে পারবে কি?
উত্তর
বিনা প্রয়োজনে গায়ের মাহরাম কোন পুরুষকে নিজের হাত বা জন্য কোন অঙ্গ প্রতঙ্গ স্পর্শ করতে দেয়া সাংঘাতিক গুনাহ। আর চুড়ি পরিধান করা এই প্রয়োজনের ভেতর পড়ে না বিধায় তা হারাম। (ঐ-৮-৩১)