মসজিদের বারান্দায় সানী জামা‘আত করার হুকুম
প্রশ্ন
মসজিদে সানী জামা‘আত করা মাকরূহে তাহরীমী বলে আমরা জানি। কিন্তু মসজিদের বারান্দায় সানী (দ্বিতীয়) জামা‘আত করলে কোন অসুবিধা আছে কি?
উত্তর
সকল ফুকাহায়ে কেরামের সর্ব সম্মত সিদ্ধান্ত অনুযায়ী যে সব মসজিদে ইমাম মুয়াযযিন নির্ধারিত আছে সে সব মসজিদে সানী জামা আত করা মাকরূহে তাহরীমী। বারান্দার ব্যাপারে কথা হল, যে সব মসজিদের বারান্দা মসজিদ হিসেবেই ব্যবহার হয় সে সব বারান্দার ক্ষেত্রে মূল মসজিদের সকল হুকুম প্রজোয্য হবে। সুতরাং সেরূপ বারান্দায় দ্বিতীয় জামা‘আত মাকরূহ হবে। পক্ষান্তরে যেসব মসজিদের পৃথকভাবে বারান্দার ব্যবস্থা রয়েছে এবং সেটা মসজিদ হিসেবে গণ্য হয় না বরং শুধুমাত্র বারান্দার জন্যই তৈরী করে রাখা হয়েছে সেরূপ বারান্দায় সানী জামা‘আত করা যাবে এবং তার উপরে মসজিদের হুকুম বর্তাবে না। কেননা এরূপ বারান্দা মূল মসজিদ হিসেবে গণ্য নয়। তবে মসজিদ সংলগ্ন আঙ্গিনায় একাধিক জামা‘আত জায়েয আছে। (ইমদাদুল আহকাম-১/৪০৫)