কেউ বিষ খেয়ে মারা গেলে তার জানাযা পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫নামায, কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

কোন মুসলমান যদি বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তাহলে তার জানাযা পড়া যাবে কি?

উত্তর

মুসলমান হওয়ার কারণে তার জানাযা পড়তে হবে। তবে সমাজের আলেম এবং গণ্যমান্য ব্যক্তিরা তার জানাযায় শরীক হবে না, যাতে করে অন্যরা এ ধরনের অন্যায় কাজ করার সাহস না পায়। (আলমগীরী ১৬৩/১)

কেউ বিষ খেয়ে মারা গেলে তার জানাযা পড়া | ইসলামী যিন্দেগী