তারতীবের খেলাফ সুরাহ পড়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

কেউ যদি নামাযের মধ্যে তারতীবের খেলাফ সুরাহ পড়ে যেমন প্রথম রাক‘আতে সুরাহ ইখলাস পড়ল আর দ্বিতীয় রাক‘আতে সুরা ক্বুরইশ পড়ল। এতে কি নামায সহীহ হবে?

উত্তর

কেউ যদি ভুলে এভাবে পড়ে তাহলে তার নামায হয়ে যাবে। আর যদি ইচ্ছাকৃত ভাবে এটা করে থাকে তাহলে মাকরূহ হয়েছে। সিজদায়ে সাহু কোন অবস্থায় ওয়াজিব হবে না। (দারুল উলুম-৪/১১০)

তারতীবের খেলাফ সুরাহ পড়া | ইসলামী যিন্দেগী