কুরবানীর চামড়াও গোশতের হুকুম রাখে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কুরবানীর গোশত যেমন যাকে ইচ্ছা দেয়া যায় চামড়াও কি তেমন যাকে খুশি দেয়া যায়? না কি শুধু মাত্র গরীবকেই দিতে হবে?

উত্তর

কুরবানীর চামড়া যতক্ষণ পর্যন্ত বিক্রি না করা হয় ততক্ষণ পর্যন্ত সেটা গোশতের হুকুমে। গোশত যেমন নাকি যাকে খুশি দেয়া যায় চামড়া ও তেমন যাকে খুশি দেয়া যাবে। কিন্তু যদি বিক্রি করে দেয়া হয় তাহলে হুবহু ঐ টাকাটা সদকা করা ওয়াজিব হয়ে যায়। তখন আর যাকে খুশি দেয়া যাবেনা বরং যে সদকা-ফেত্রা পাওয়ার উপযুক্ত তাকেই দিতে হবে। (আপকে মাসাইল আওর উনকা হল-৪-২১১)

কুরবানীর চামড়াও গোশতের হুকুম রাখে | ইসলামী যিন্দেগী