খাদ্য-দ্রব্যে দোষ ধরা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫আত্মশুদ্ধি

প্রশ্ন

খাওয়া-দাওয়ার জিনিস পছন্দ বা মুখরোচক না হলে তাকে খারাপ বলা যাবে কি? বাবুর্চিকে সতর্ক করার কি হুকুম?

উত্তর

খানা আল্লাহ পাকের বড় নেআমত। তাতে দোষ ধরতে নেই। পছন্দ হলে খাবে নইলে ছেড়ে দেবে। হাদীস শরীফে আছে, রাসূলে মকবুল ﷺ কখনও খানার কোন দোষ ধরতেন না, যেটা পছন্দ হত খেতেন, পছন্দ না হলে বাদ দিতেন। তবে খানা পাকানোর মধ্যে কোন কমি হলে বা কোন জিনিস কম-বেশী হলে তা সংশোধনের নিয়তে বাবুর্চি বা স্ত্রীকে সতর্ক করে দেয়া যেতে পারে, তবে সেখানে ও এমন ভাবে যেন খানার প্রতি কোন অবজ্ঞা ভাব সৃষ্টি না হয়। (রহীমিয়া-২-২৪৭)

খাদ্য-দ্রব্যে দোষ ধরা | ইসলামী যিন্দেগী