মাসাইল
১০০%
চুল এবং নখের ব্যাপারে করণীয়
প্রশ্ন
আমরা জানি যে কাটা নখ এবং চুল দাফন করে দেয়া উত্তম। কিন্তু শহরে বসবাসকারী মহিলারা বাড়ী ঘর পাকা হওয়ার কারণে চিরুনির সাথে যে চুল উঠে আসে সেগুলিকে দাফন করতে পারে না, অনুরূপভাবে নখ ও দাফন করা যায় না, এমতাবস্থায় ঐগুলি কি পুড়িয়ে ফেলা যাবে?
উত্তর
পুড়িয়ে ফেলা জায়েয নেই। ঐ সব মহিলারা কোন কাগজ বা কাপড়ে পেচিয়ে চুলগুলি কোথাও ফেলে দেবে। নখের ব্যাপারেও এটাই করণীয়। তবে চুলগুলি কুচিয়ে ফেলবে যেন ঐগুলি দিয়ে কেউ যাদু টোনা করতে না পারে। (মাহমুদিয়াহ-৫-২৩১)