আল্লাহর রাস্তা বলতে কি শুধু তাবলীগই বুঝায়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ ফেব্রুয়ারি, ২০২৫দাওয়াত ও তাবলীগ, উলামা তোলাবা

প্রশ্ন

তাবলীগ জামা'আতের লোকেরা বলে থাকে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে এক টাকা খরচ করে তাকে সাত লক্ষ টাকা ব্যয় করার সওয়াব দেয়া হয়। আর একটি নেক আমল করলে উনপঞ্চাশ কোটি নেক আমলের সওয়াব দেয়া হয়। এখন প্রশ্ন হল, আল্লাহর রাস্তা বলতে কি শুধু তাবলীগ জামা'আতকেই বুঝানো হয়েছে? নাকি আল্লাহর অন্যান্য রাস্তা এর অন্তর্ভুক্ত? যেমন, মাদরাসা বা খানকা। মাদরাসায় পড়াবস্থায় এক টাকা খরচ করলে বা একটি নেক আমল করলে ঐ পরিমাণ সওয়াব পাওয়া যাবে কি? যদি মাদরাসায় পড়লে অনুরূপ সওয়াব না পাওয়া যায় তাহলে মাদরাসায় পড়া উত্তম না তাবলীগে সময় লাগানো উত্তম?

উত্তর

হ্যাঁ, আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করলে সাত লক্ষ টাকা দান করার সাওয়াব পাওয়া যায় এবং একটি নেক আমল করলে উনপঞ্চাশ কোটি গুণ সাওয়াব পাওয়া যায় তাও ঠিক। কিন্তু এই ফযীলত শুধু তাবলীগ এর সাথে খাস মনে করা বা তাবলীগের রাস্তাকে এর একমাত্র রাস্তা মনে করা বড় ধরনের মূর্খতা বা কম ইলমীর পরিচায়ক। কারণ, আল্লাহর রাস্তা বলতে কুরআন ও হাদীসে প্রথমত: জিহাদ তথা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধকে বুঝানো হয়েছে। তাই কুরআন ও হাদীসের পরিভাষায় আল্লাহার রাস্তার প্রথম মিসদাক বা উদ্দেশ্য হল-জিহাদের রাস্তা। তবে দ্বীনের স্থায়িত্ব ও প্রসারের আরো যত রাস্তা ও মাধ্যম আছে যথা- মাদরাসা, তাবলীগ, খানকাহ ও ওয়াজ-নসীহত, দ্বীনি কিতাব ৯১না করা ইত্যাদি-এসব ও পরোক্ষভাবে এর অন্তর্ভুক্ত হবে। যেহেতু মূল উদ্দেশ্য অর্জনে ক্ষেত্র ভেদে এগুলো ও সহায়ক বা সমান কার্যকরী হয়ে থাকে, তাই কুরআন ও হাদীসে জিহাদ সম্পর্কিত যে সকল ফযীলত বর্ণনা করা হয়েছে, সেসকল ফযীলত তাবলীগ ও মাদরাসাসহ অন্যান্য দ্বীনী রাস্তায়ও পাওয়া যাবে বলে আশা করা যায়। (প্রমাণ: মিশকাত শরীফ ১:৩৩৫/ খাইরুল ফাতওয়া, ৩৭১/ দুররে মানুসর ২: ১১৫)