মাসাইল
১০০%
মহিলাদের জন্য কবর যিয়ারত করতে যাওয়া
প্রশ্ন
ইসলামের দৃষ্টিতে কবর যিয়ারত করার জন্য মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি আছে কি?
উত্তর
সৃষ্টিগত ভাবেই মহিলাদের মধ্যে ধৈর্য্য সহ্য কম, যার দরুন কবর দেখে বা মুর্দার কথা স্বরণ করে কান্নাকাটি, শোক মাতম করার সম্ভাবনা রয়েছে। তাহাড়া বর্তমানে মহিলাদের জন্য বাড়ী থেকে বের হওয়াটাই অসংখ্য ফেৎনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কবর যিয়ারতের জন্য তাদেরকে অনুমতি দেয়া হয় নি। (আদ দুরুরুল মুখতার ১/৮৪৩, মিশকাত শরীফ ১/১৫৪)।