রমাযানের দিনে প্রকাশ্যে খাওয়া-দাওয়া করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

বিনা উযরে কেউ যদি রোযা না রাখে আর প্রকাশ্যে খাওয়া-দাওয়া করে তাহলে শরী‘আতে তার সম্মন্ধে কি হুকুম রয়েছে?

উত্তর

এরকম ব্যক্তি ফাসেক হিসাবে গণ্য হবে। সে ইসলামী শেআর এবং প্রতীকের অবমাননা কারী। দেশে ইসলামী হুকুমত এবং মুসলমান খলীফা থাকলে এরকম নির্লজ্জ ব্যক্তিকে কতল করতে পারে। ফতোয়া শামীতে বলা হয়েছে “কেউ যদি শরঈ কোন উযর ব্যতীত রোযা না রাখে এবং প্রকাশ্যে খানা-পিনা করতে থাকে তাহলে ইসলামের খলীফার আদেশে তাকে হত্যা করা হবে”। (ফাতওয়ায়ে রহীমিয়া-৩/১০৪)

রমাযানের দিনে প্রকাশ্যে খাওয়া-দাওয়া করা | ইসলামী যিন্দেগী