মাসাইল
১০০%
নকশাদার জায়নামাযে নামায পড়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
যে সব জায়নামাযে মসজিদে নববী, খানায়ে কাবা বা অন্য কোন মসজিদের ছবি অথবা বিভিন্ন নকশা ইত্যাদি থাকে তাতে নামায পড়া কেমন?
উত্তর
কা'বা শরীফ বা মসজিদে নববীর যে ছবি জায়নামাযে থাকে সেটা যেহেতু আসল নয় এবং একটা কৃত্রিম নকশা তাই তার সম্মান জরুরী নয়। তাছাড়া প্রতিটি মুসলমানের অন্তরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে, কখনও বেয়াদবী বা অসম্মান করার কল্পনাও মনে আসেনা, সুতরাং বে খেয়ালে কখনও তাতে পা পড়লে বা তার উপর বসলে কোন গুনাহ হবে না, তবে উত্তম হল এ ধরনের কারুকার্য যুক্ত জায়ামাযে নামায না পড়া। কেননা এতে একাগ্রতা বিনষ্ট হয় অথচ সেটাই নামাযের জান। নামাযীর সামনে ছবি, নকশা বা কারুকার্য থাকলে নামাযীর ধ্যান অন্য দিকে চলে যেতে বাধ্য। তাই এক রংগা জায়নামাযে নামায পড়াই উত্তম। (ফাতওয়া রহীমিয়া- ৬-২৭৪)