কুরবানীর নিয়তে ক্রয় করা পশু কুরবানী করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

যে ব্যক্তি গরীব শুধু মাত্র পশু কেনার দ্বারাই কি তার উপর কুরবানী ওয়াজিব হয়ে যাবে?

উত্তর

কোন গরীব ব্যক্তি কুরবানীর দিনগুলিতে যদি কুরবানীর নিয়তে কোন পশু ক্রয় করে তাহলে তার যিম্মায় কুরবানী ওয়াজিব হয়ে যাবে। আর ধনী ব্যক্তির উপর তো আগে থেকেই কুরবানী ওয়াজিব থাকে। তার যে কোন একটা কুরবানী করলেই চলবে। যেটা কিনবে সেটাই কুরবানী করা কোন জরুরী নয়। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-৪-৩০৩)

কুরবানীর নিয়তে ক্রয় করা পশু কুরবানী করা | ইসলামী যিন্দেগী