মাসাইল
১০০%
হিন্দুদের ধর্মীয় উৎসবের কিছু খাওয়া
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
আমাদের প্রতিবেশী অনেক হিন্দু আছে। তাদের সাথে সব সময় উঠাবসা হয়, এমতাবস্থায় তাদের ধর্মীয় উৎসব যেমন পূজাপার্বণ, হোলি, দেওয়ালী ইত্যাদিতে অংশ গ্রহণ করা এবং সেই উপলক্ষ্যে তৈরি করা মিষ্টি, পুরী, সিংগাড়া ইত্যাদি খাওয়া কেমন?
উত্তর
হিন্দুদের কোন উৎসব যথা দেওয়ালী, হোলী, পুজায় শরীক হওয়া কোন মুসলমানের জন্য জায়েয নেই। কেউ করে থাকলে তাওবা করা জরুরী। কেননা এটা কবীরা গুনাহ। কোন কোন ফুকাহা এটাকে কুফর পর্যন্ত বলেছেন। এদিনগুলিতে তারা যে খানা পাকায় এবং মুসলমান প্রতিবেশী বা সাক্ষাত কারীকে দেয় সেগুলি মুসলমানদের জন্য না নেয়া উত্তম। তবে কোন কারণবশত যদি নিয়ে থাকে তাহলে শরী‘আতের দৃষ্টিতে ঐ খানাকে হারাম না বলা হলেও নিজে ব্যবহার না করাই ভাল। (মাহমুদিয়া-৫-২২৭)