কেনাকাটার জন্য মহিলাদের বাজারে যাওয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

সামান-পত্র কেনার জন্য মহিলাদের মার্কেটে যাওয়া জায়েয আছে কি?

উত্তর

একান্ত ঠেকার সময় প্রয়োজন অনুযায়ী মহিলাদের ঘর থেকে বের হওয়া জায়েয আছে। তবে আজকের যুগে মানুষেরা প্রবৃত্তির অনুসরণ আর মন চাই যিন্দেগীর নামকে প্রয়োজন হিসাবে আখ্যা দিচ্ছে। এই প্রয়োজন পুরণের জন্য মহিলাদের বাইরে যাওয়া জায়েয নাই। সুতরাং পুরুষদের উচিৎ বরং ফরয তারা যেন বিনা প্রয়োজনে মহিলাদেরকে বাইরে যেতে নিষেধ করে। নতুবা তারাও মারাত্মক গুনাহগার হবে। (ঐ-৮-২৮)

কেনাকাটার জন্য মহিলাদের বাজারে যাওয়া | ইসলামী যিন্দেগী