নামের শুরুতে হাফেয, কারী, মাওলানা ইত্যাদি লকব ব্যবহার করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫আত্মশুদ্ধি, উলামা তোলাবা, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

আমাদের সমাজে দেখা যায় যে, অনেক মানুষ তাদের নামের পূর্বে হাফেজ, কারী, মাওলানা, হাজী ইত্যাদি ইসলামী পারিভাষিক টাইটেল ব্যবহার করে থাকে। এখন নিজের নামের শুরুতে নিজেই এধরনের টাইটেল লাগানো অহংকার বা রিয়ার মধ্যে পড়ে কি না?

উত্তর

নিজের নামের শুরুতে এ ধরনের টাইটেল ব্যবহার করার দ্বারা অহংকার বা রিয়া সৃষ্টি হয় কিনা সেটা ব্যাবহার কারীর নিয়তের উপর নির্ভর করে। বর্ণিত টাইটেলগুলো ব্যবহার করার দ্বারা যদি অহংকারমূলক মনোভাব বা লোক দেখানো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে শরী‘আতের দৃষ্টিতে সেটা অবশ্যই অপছন্দনীয় বলে গণ্য হবে। পক্ষান্তরে যদি এরূপ উদ্দেশ্য না থাকে বরং এর দ্বারা শুধু নিজের পরিচয় ব্যক্ত করা উদ্দেশ্য হয় তাহলে এতে কোন দোষ হবে না। (ইমদাদুল ফাতাওয়া-৫-১৮৩)

নামের শুরুতে হাফেয, কারী, মাওলানা ইত্যাদি লকব ব্যবহার করা | ইসলামী যিন্দেগী