মেয়ের অনুমতি নেয়ার সময় স্বাক্ষী উপস্থিত থাকা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

অনেক জায়গায় দেখা যায় মেয়ের কাছ থেকে অনুমতি নেয়ার সময় বিয়ের মজলিস থেকে ছেলে পক্ষের একজন, মেয়ে পক্ষের একজন মেয়ের নিকটে যায় অনুমতি আনতে। প্রশ্ন হল অনুমতি নেয়ার সময় কি মেয়ের কাছে দুজন স্বাক্ষী থাকা জরুরী?

উত্তর

মেয়ের কাছে যখন অনুমতি আনতে যাওয়া হয় তখন সেখানে দুজন স্বাক্ষী উপস্থিত থাকা জরুরী নয় তবে ভাল। কিন্তু বিয়ের মজলিসে মেয়ের উকিল যখন মেয়ের পক্ষ থেকে ইজাব করবে আর ছেলে কবুল করবে তখন স্বাক্ষীদের উপস্থিত থাকা জরুরী। আমাদের দেশে মেয়ের কাছে অনুমতি আনতে যাওয়ার যে প্রথা চালু রয়েছে এটি ঠিক নয়। আনুষ্ঠানিক ভাবে মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যাওয়ার তো কোন প্রয়োজন নেই। মেয়ের যিনি অভিভাবক তিনি আগেই যে কোন সময় মেয়ের অনুমতি নিয়ে রাখবেন এবং বিবাহের মজলিসে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব পেশ করবেন। আমাদের দেশে যেভাবে দুপক্ষের দুজন অনুমতি আনতে যায় এতে তো পর্দার মারাত্মক লংঘন হয়। কেননা ছেলে পক্ষের ঐ লোক যদি মেয়ের মাহরাম না হয় তাহলে তার জন্য তো মেয়ের সামনে যাওয়াই জায়েয নেই। (ফাতওয়ায়েশামী-২/৪৪৬)

মেয়ের অনুমতি নেয়ার সময় স্বাক্ষী উপস্থিত থাকা | ইসলামী যিন্দেগী