Masail
100%
সালাম করার সময় হাত উঠানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) February 6, 2025 সুন্নত,কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
Question
একে অন্যকে সালাম করার সময় আসসালামু আলাইকুম বলার সাথে সাথে হাত ও উঠাবে না কি উঠাবে না?
Answer
সালাম করার সময় হাত উঠাবে না। তবে শ্রোতা যদি এত দূরে থাকে যে তার নিকট সালামের আওয়ায পৌঁছে না তাহলে সালাম করার সময়ই শুধু হাত উঠানো যাবে। অনেকে মুখে সালাম না বলে শুধু হাত উঠায়। এটা নিষেধ। (শামি-রহীমিয়া-২-৩৮৩)