সালাম করার সময় হাত উঠানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫সুন্নত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

একে অন্যকে সালাম করার সময় আসসালামু আলাইকুম বলার সাথে সাথে হাত ও উঠাবে না কি উঠাবে না?

উত্তর

সালাম করার সময় হাত উঠাবে না। তবে শ্রোতা যদি এত দূরে থাকে যে তার নিকট সালামের আওয়ায পৌঁছে না তাহলে সালাম করার সময়ই শুধু হাত উঠানো যাবে। অনেকে মুখে সালাম না বলে শুধু হাত উঠায়। এটা নিষেধ। (শামি-রহীমিয়া-২-৩৮৩)

সালাম করার সময় হাত উঠানো | ইসলামী যিন্দেগী