Masail
100%

প্রচলিত কিছু ভুল আকীদা বিশ্বাস

Question

আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আকীদা বা বিশ্বাস রয়েছে যা লোকমুখে শুনতে পাওয়া যায়। এর দ্বারা কী ঈমানের কোন ক্ষতির আসংকা আছে?

Answer

ভুল কিসসা কাহিনীর মত আমাদের সমাজে অনেক ভুল আকীদা বিশ্বাস ও প্রচলিত আছে। যে সব আকীদা বিশ্বাসের অনেকগুলিই ঈমানের সাথে সংঘর্ষপূর্ণ। রসিক লোক এবং নানী-দাদীদের মুখে এসব কথা শোনা যায়। বস্তুত আগের যুগের পুঁথি পুস্তক আর বিভিন্ন বাজারী বই থেকে এসব আকীদা বিশ্বাসের উৎপত্তি হয়েছে। ঈমানের হেফাজতের জন্য এর হাকীকত সম্পর্কে অবগত হওয়া এবং তা বর্জন করা জরুরী। নমুনা স্বরূপ আমরা এখানে অল্প কিছু গলদ আকীদার কথা তুলে ধরছি। এর উপরে অনুমান করেই আরো গলদ আকীদা সম্পর্কে সতর্ক হওয়া সহজ হবে বলে আশা করি।