জামি‘আ ইবনে মাসউদ রাযি.

তাহযীবুল মাদারিসিল কউমিয়া

আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আমাদের মাদরাসার প্রধান মুরুব্বী হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব দামাত বারকাতুহুমের তত্ত্বাবধানে, জামি‘আ রহমানিয়া আরাবিয়ার মাদরাসার আসাতিযায়ে কেরামের নেক দু‘আর বরকতে এবং আমাদের মাদরাসার উস্তাদদের অক্লান্ত পরিশ্রমে এবছর আমাদের মাদরাসার ছাত্ররা তাহযীবুল মাদারিসিল কউমিয়া শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য ও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

তাহযীবুল মাদারিসিল কউমিয়া বাংলাদেশের কউমি মাদরাসা ভিত্তিক একটি শিক্ষা বোর্ড। বহু মাদরাসা এই শিক্ষাবোর্ডর অধীনে পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকেন। সাধারণত বেফাকুল মাদারিসিল কউমিয়া শিক্ষা বোর্ডের অধীনে যে সকল জামা‘আতের পরীক্ষা হয় না ঐ সকল জামা‘আতের পরীক্ষা তাহযীবুল মাদারিসিল কউমিয়া বোর্ডে হয়ে থাকে। ফলে তাহযীবুল মাদারিসিল কউমিয়া বোর্ডের কারণে মাদরাসার সকল ছাত্রদের ইলমি যোগ্যতা পূর্বের তুলনায় আরো অনেকগুণে বেড়েে উঠেছে। হাজার হাজার ছাত্র এই বোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে তাতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ইলমী তরক্কীর জন্য সচেষ্ট হচ্ছে।

হাজার হাজার ছাত্রদের মধ্যে জামি‘আ ইবনে মাসউদ রাযি. মাদরাসার পরীক্ষার ফলাফল দেখে তাহযীবুল মাদারিসিল কউমিয়া শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ছাত্র - শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে মুবারকবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।