জামি‘আ ইবনে মাসউদ রাযি.
কিতাব বিভাগ
১. দারুল ইলূম দেওবন্দের নীতি ও আদর্শের ভিত্তিতে জামি‘আ রাহমানিয়া আরাবিয়ার ভাবধারায় তালীম, তাবলীগ ও তাযকিয়ার সমন্বয়ে সুযোগ্য ওয়ারাসায়ে আম্বিয়া গড়ার চেষ্টা করা।
২. জামি‘আ রাহমানিয়া আরাবিয়ার বিজ্ঞ আসাতেযায়ে কেরাম দ্বারা নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা এবং তাদের মাধ্যমে সেমাহী, শশমাহী ও সালানা পরীক্ষায় মেইন মেইন বিষয়গুলোর পরীক্ষা সম্পাদন করা।
৩. নাহু-সরফ, আরবী সাহিত্য ইত্যাদি শাস্ত্রীয় বিয়য়ে মাহারাত অর্জনের উদ্দেশ্যে দরসের সাথে সাথে ইজরার ব্যবস্থা করা।
৪. হিফযুল কুরআন, হিফযুল হাদীস, নাহু-সরফ ইত্যাদি বিষয়ে মুসাবাকার ইন্তেযাম করে ছাত্রদের মাঝে প্রতিযোগিতামুলক ভাবে লেখা-পড়া করার মনোভাব তৈরী করা।
৫. খুদ্দামুত্বলাবা/------------ গঠন করত:
প্রবন্ধ প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা ইত্যাদির মাধ্যমে আদর্শ কলম সৈনিক তৈরী করা।
সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতার মাধ্যমে বলিষ্ট বক্তা তৈরী করা।
মাদরাসা কেন্দ্রিক তাবলীগের বিভিন্ন কাজে শিরকতের মাধ্যমে সাচ্চা দাঈ ইল্লাহ তৈরী করা।
ব্যবস্থাপনার উপর বাস্তব প্রশিক্ষণ প্রদান।
প্রতিভা বিকাশের জন্য আরো বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা করা।
৬. ছাত্রদের তারবিয়াত ও আত্মশুদ্ধির জন্য সাপ্তাহিক মালফূযাত, মাসিক তারবিয়াতী জলসা ও ইসলাহী বিভিন্ন প্রোগ্রামের ইন্তেযাম করা।