মাসাইল
১০০%
মুসাফির যদি ভুলে চার রাক‘আত পড়ে ফেলে
প্রশ্ন
মুসাফির যুহর বা আসরের নামায ভুলে চার রাক‘আত পড়ে ফেলল এখন তার জন্য কি করণীয়?
উত্তর
মুসাফির যদি ভুলে দুই রাক‘আতের পরিবর্তে চার রাক‘আত পড়ে ফেলে তাহলে তার দুই সুরত। দ্বিতীয় রাক‘আতের পরে সে বৈঠক করেছে অথবা করে নেই। যদি বৈঠক না করে তৃতীয়-চতুর্থ রাক‘আত পড়ে থাকে তাহলে ঐ চার রাক‘আত নফল হিসাবে গণ্য হবে এবং শেষ বৈঠকে সিজদায়ে সাহুকরতে হবে। আর দুই রাক‘আত ফরয নতুন করে আদায় করতে হবে। কিন্তু যদি এমন হয় যে, দুই রাক‘আতের পরে সে বৈঠক করেছিল তারপর বাকি দুই রাক‘আত পড়েছে তাহলে তার ফরয আদায় হয়ে যাবে। শেষ দুই রাক‘আত নফল হিসাবে গন্য হবে। তবে শর্ত হল শেষ বৈঠকে সিজদায়ে সাহু করতে হবে। যদি সিজদায়ে সাহুনা করে তাহলে পুনরায় পড়া ওয়াজিব হবে। (শামী-১/৫৮৪)