মাসাইল
১০০%
যৌতুক ও হাদিয়ার পার্থক্য
প্রশ্ন
যৌতুক এবং হাদিয়ার মধ্যে কি পার্থক্য জানতে চাই।
উত্তর
প্রচলিত যৌতুক ও হাদিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যৌতুক বলা হয় ছেলে পক্ষ যেটা মেয়ে পক্ষের কাছ থেকে শর্ত করে, চাপ দিয়ে, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে, মেয়ে পক্ষের অনিচ্ছা সত্ত্বেও উসুল করে নেয়। পক্ষান্তরে হাদিয়া হচ্ছে, যার যেমন সামর্থ আছে সেই অনুযায়ী মহব্বতের নিদর্শন স্বরূপ দুনিয়াবী কোন উদ্দেশ্য ছাড়াই প্রিয়জনকে কোন কিছু উপহার দেয়া। এটা সুন্নত। এর ধরা-বাধা কোন সীমা নেই। (কিফায়াতুল মুফতী-৫-১০৮)