গরম খানা খাওয়া ঠিক নয়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৫ ফেব্রুয়ারি, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

আমরা শুনেছি গরম খাদ্য পানীয় নাকি দোযখীদের খোরাক। হাদীসে এটা বর্ণিত আছে। এখন জানার বিষয় হল এই হাদীস সহীহ কি না? এবং মুসলমানদের জন্য গরম খাদ্য-পানীয় গ্রহণ করার কি হুকুম?

উত্তর

হাদীস শরীফে আছে...... খানা ঠান্ডা করে খাও, কেননা গরম খানায় বরকত নেই। এই হাদীস দ্বারা বুঝে আসে যে, খুব গরম খানা খাওয়া অনুচিৎ কিন্তু নাজায়েয নয়। তবে চা কফি বা এমন খাদ্য-পানীয় যা গরম গরমই খেতে হয় সেগুলি এই হাদীসের মাফহুমের মধ্যে শামিল নয়। (ইমদাদুল মুফতীন- ৯৭৩)

গরম খানা খাওয়া ঠিক নয় | ইসলামী যিন্দেগী