كتاب اللباس

৪৮. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

অধ্যায় ৪৮ · ১৯ টি হাদীস

১. সৌন্দর্যের জন্য কাপড় পরিধান করা

مَا جَاءَ فِي لُبْسِ الثِّيَابِ لِلْجَمَالِ بِهَا

১৬৮৭

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيِّ أَنَّهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ بَنِي أَنْمَارٍ قَالَ جَابِرٌ فَبَيْنَا أَنَا نَازِلٌ تَحْتَ شَجَرَةٍ إِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَلُمَّ إِلَى الظِّلِّ قَالَ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُمْتُ إِلَى غِرَارَةٍ لَنَا فَالْتَمَسْتُ فِيهَا شَيْئًا فَوَجَدْتُ فِيهَا جِرْوَ قِثَّاءٍ فَكَسَرْتُهُ ثُمَّ قَرَّبْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِنْ أَيْنَ لَكُمْ هَذَا قَالَ فَقُلْتُ خَرَجْنَا بِهِ يَا رَسُولَ اللَّهِ مِنْ الْمَدِينَةِ قَالَ جَابِرٌ وَعِنْدَنَا صَاحِبٌ لَنَا نُجَهِّزُهُ يَذْهَبُ يَرْعَى ظَهْرَنَا قَالَ فَجَهَّزْتُهُ ثُمَّ أَدْبَرَ يَذْهَبُ فِي الظَّهْرِ وَعَلَيْهِ بُرْدَانِ لَهُ قَدْ خَلَقَا قَالَ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ فَقَالَ أَمَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَيْنِ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ لَهُ ثَوْبَانِ فِي الْعَيْبَةِ كَسَوْتُهُ إِيَّاهُمَا قَالَ فَادْعُهُ فَمُرْهُ فَلْيَلْبَسْهُمَا قَالَ فَدَعَوْتُهُ فَلَبِسَهُمَا ثُمَّ وَلَّى يَذْهَبُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَهُ ضَرَبَ اللَّهُ عُنُقَهُ أَلَيْسَ هَذَا خَيْرًا لَهُ قَالَ فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَقُتِلَ الرَّجُلُ فِي سَبِيلِ اللَّهِ

বর্ণনাকারী: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

রেওয়ায়ত ১. জাবির ইবনে আব্দুল্লাহ্ আনসারী (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা বনী আনমার যুদ্ধের* জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত রওয়ানা হইলাম। জাবির (রাযিঃ) বলেন, আমরা একটি বৃক্ষের নীচে অবস্থান করিতেছিলাম। হঠাৎ রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখা গেল। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! ছায়ায় আসুন। তিনি আসিয়া ছায়ায় দাঁড়াইলেন। আমি আমার টুকরির কাছে যাইয়া উহাতে (কিছু খাদ্য) অনুসন্ধান করিতে লাগিলাম। শেষ পর্যন্ত উহাতে একটি কাকড়ি পাওয়া গেল। আমি উহাকে কাটিয়া রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে উপস্থিত করিলাম। তিনি বলিলেন, ইহা কোথা হইতে আসিল? জাবির (রাযিঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা ইহাকে মদীনা হইতে লইয়া যাত্রা করিয়াছিলাম। জাবির বলেন, আমাদের সহিত এক ব্যক্তি ছিল যাহার নিকট আমরা সফরের মালপত্র দিয়াছিলাম। সে ব্যক্তি আমাদের জন্তুগুলিও চরাইত। যখন সে আমাদের জন্তুগুলি চরাইতে যাইতে লাগিল, তখন তাহার গায়ে দুইটি পুরান ছেড়া চাদর ছিল।

রাসূলুল্লাহ (ﷺ) ইহা দেখিয়া বলিলেন, এই ব্যক্তির নিকট কি অন্য কোন কাপড় নাই? জাবির বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! তাহার নিকট ইহা ব্যতীত আরও কাপড় রহিয়াছে যাহা সে পুটলি বাঁধিয়া রাখিয়াছে। উহা আমি তাহাকে পরিতে দিয়াছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তাহাকে ঐ কাপড় পরিধান করিতে বল। আমি তাহাকে ডাকিয়া উহা পরিধান করিতে বলিলে সে তাহা বাহির করিয়া পরিধান করিল। যখন সে আবার যাইতেছিল তখন রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ তাহার কি হইয়াছিল যে, কাপড় থাকিতে সে তাহা পরিধান করিল না? আল্লাহ তাহার গর্দান মারুক! এখন কি তাহাকে আগের চাইতে ভাল দেখায় না? সে ব্যক্তি ইহা শুনিতে পাইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর রাস্তায় কি আমার গর্দান মারা যাইবে? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায়। পরে ঐ ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেল।
১৬৮৮

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ إِنِّي لَأُحِبُّ أَنْ أَنْظُرَ إِلَى الْقَارِئِ أَبْيَضَ الثِّيَابِ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

রেওয়ায়ত ২. উমর (রাযিঃ) বলেনঃ আমি ক্কারীগণকে (কুরআনের আলিমগণ) শুভ্ৰ পোশাকে দেখিতে পছন্দ করি।

১৬৮৯

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ عَنْ ابْنِ سِيرِينَ قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِذَا أَوْسَعَ اللَّهُ عَلَيْكُمْ فَأَوْسِعُوا عَلَى أَنْفُسِكُمْ جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ

বর্ণনাকারী: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

রেওয়ায়ত ৩. উমর (রাযিঃ) বলিতেন, যখন তোমাদেরকে আল্লাহ সচ্ছলতা দান করিবেন, তখন তোমরাও নিজের উপর সচ্ছলতার নিদর্শন দেখাও। নিজেদের পোশাক তৈরী করিয়া লও।

২. রংিন কাপড় ও স্বর্ণ ব্যবহার প্রসঙ্গ

مَا جَاءَ فِي لُبْسِ الثِّيَابِ الْمُصَبَّغَةِ وَالذَّهَبِ

১৬৯০
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَلْبَسُ الثَّوْبَ الْمَصْبُوغَ بِالْمِشْقِ وَالْمَصْبُوغَ بِالزَّعْفَرَانِ
قَالَ يَحْيَى وَسَمِعْت مَالِك يَقُولُ وَأَنَا أَكْرَهُ أَنْ يَلْبَسَ الْغِلْمَانُ شَيْئًا مِنْ الذَّهَبِ لِأَنَّهُ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ تَخَتُّمِ الذَّهَبِ فَأَنَا أَكْرَهُهُ لِلرِّجَالِ الْكَبِيرِ مِنْهُمْ وَالصَّغِيرِ قَالَ يَحْيَى وَسَمِعْت مَالِك يَقُولُ فِي الْمَلَاحِفِ الْمُعَصْفَرَةِ فِي الْبُيُوتِ لِلرِّجَالِ وَفِي الْأَفْنِيَةِ قَالَ لَا أَعْلَمُ مِنْ ذَلِكَ شَيْئًا حَرَامًا وَغَيْرُ ذَلِكَ مِنْ اللِّبَاسِ أَحَبُّ إِلَيَّ

বর্ণনাকারী: নাফি‘ (রহঃ)

রেওয়ায়ত ৪. নাফি (রাহঃ) হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) গেরুয়া ও যাফরানী রংে রঞ্জিত কাপড় পরিধান করিতেন।

মালিক (রাহঃ) বলেন, আমার মতে শিশুদেরকে স্বর্ণ পরান মাকরূহ। কেননা রাসূলুল্লাহ (ﷺ) হইতে আমার নিকট এই খবর পৌছিয়াছে যে, তিনি সোনার আংটি পরিতে নিষেধ করিয়াছেন। পুরুষ ও ছেলের জন্য সোনা ব্যবহার করা মাকরূহ মনে করি। যরকানী বলেনঃ বড়দের জন্য সোনা ব্যবহার করা মাকরুহ তাহরীমা এবং ছোটদের জন্য মাকরুহ তানযীহী। বাচ্চাদেরকে রৌপ্যের অলঙ্কার পরানোও অনেকের মতে মাকরূহ, আবার কাহারও মতে বৈধ।

মালিক (রাহঃ) বলেনঃ আমি পুরুষদের জন্য ঘরে ও ঘরের আশেপাশে কুসুম রংের রঞ্জিত চাদর গায়ে
দেওয়া হারাম মনে করি না। কিন্তু আমার মতে না পরাই ভাল, ইহা ব্যতীত অন্য পোশাক পরিধান করাই পছন্দনীয়।

৩. পশমী ও রেশমী কাপড় প্রসঙ্গ

مَا جَاءَ فِي لُبْسِ الْخَزِّ

১৬৯১

وَحَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا كَسَتْ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ مِطْرَفَ خَزٍّ كَانَتْ عَائِشَةُ تَلْبَسُهُ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

রেওয়ায়ত ৫. উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ)-কে একটি কাপড় পরাইয়াছেন, যাহা নিজেও পরিধান করিতেন, উহাতে পশম ও রেশম ছিল।

৪. মহিলাদের জন্য কোন কোন কাপড় নিষেধ

مَا يُكْرَهُ لِلنِّسَاءِ لُبْسُهُ مِنْ الثِّيَابِ

১৬৯২

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَلْقَمَةَ بْنِ أَبِي عَلْقَمَةَ عَنْ أُمِّهِ أَنَّهَا قَالَتْ دَخَلَتْ حَفْصَةُ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى حَفْصَةَ خِمَارٌ رَقِيقٌ فَشَقَّتْهُ عَائِشَةُ وَكَسَتْهَا خِمَارًا كَثِيفًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

রেওয়ায়ত ৬. আলকামা ইবনে আবি আলকামা (রাহঃ)-এর জননী মারজানা হইতে বর্ণিত, তিনি বলেন, হাফসা বিনতে আব্দুর রহমান (রাযিঃ) একটি মিহিন ওড়না পরিয়া উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ)-এর নিকট গেলে আয়েশা (রাযিঃ) উহাকে ছিড়িয়া ফেলিলেন এবং মোটা কাপড়ের ওড়না তাহাকে পরাইয়া দিলেন।

১৬৯৩

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ نِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مَائِلاَتٌ مُمِيلاَتٌ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَرِيحُهَا يُوجَدُ مِنْ مَسِيرَةِ خَمْسِمِائَةِ سَنَةٍ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ৭. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাপড় পরিহিতা উলঙ্গিনী* এবং পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্টকারিণী স্ত্রীলোকগণ বেহেশতে প্রবেশ করিতে পারবে না, বরং তাহারা বেহেশতের সুগন্ধ ও পাইবে না। অথচ ঐ সুগন্ধ পাঁচশত বৎসরের দূরত্ব হইতে অনুভূত হয়।

১৬৯৪

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنْ اللَّيْلِ فَنَظَرَ فِي أُفُقِ السَّمَاءِ فَقَالَ مَاذَا فُتِحَ اللَّيْلَةَ مِنْ الْخَزَائِنِ وَمَاذَا وَقَعَ مِنْ الْفِتَنِ كَمْ مِنْ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ أَيْقِظُوا صَوَاحِبَ الْحُجَرِ

বর্ণনাকারী: ইবনে শিহাব যুহরী (রহঃ)

রেওয়ায়ত ৮. ইবনে শিহাব (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এক রাত্রে জাগরিত হইলেন এবং আকাশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আল্লাহ তাআলা এই রাত্রে কত ধনাগার খুলিয়া দিয়াছেন এবং কত ফিতনা অবতীর্ণ করিয়াছেন! পৃথিবীতে অনেক কাপড় পরিধানকারিণী স্ত্রীলোক পরকালে উলঙ্গ অবস্থায় উঠিবে।* যাহারা কক্ষে রহিয়াছে তাহাদেরকে জাগাইয়া দাও (অর্থাৎ ইবাদতের জন্য)।

৫. পুরুষদের পরিধেয় কাপড় পায়ের টাখনুর নীচে লটকান প্রসঙ্গে

مَا جَاءَ فِي إِسْبَالِ الرَّجُلِ ثَوْبَهُ

১৬৯৫

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الَّذِي يَجُرُّ ثَوْبَهُ خُيَلَاءَ لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

রেওয়ায়ত ৯. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি গর্বভরে স্বীয় কাপড় টাখনুর নীচে লটকায় কিয়ামতের দিন আল্লাহ্ তাআলা তাহাকে রহমতের দৃষ্টিতে দেখিবেন না।

১৬৯৬

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَنْظُرُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ يَجُرُّ إِزَارَهُ بَطَرًا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ১০. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি করবেন না, যে ব্যক্তি অহঙ্কার করিয়া নিজের কাপড় লটকায়।

১৬৯৭

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ وَزَيْدِ بْنِ أَسْلَمَ كُلُّهُمْ يُخْبِرُهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ يَجُرُّ ثَوْبَهُ خُيَلَاءَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

রেওয়ায়ত ১১. ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টি করবেন না, যে অহঙ্কার করিয়া নিজের কাপড় নীচের দিকে লটকাইয়া দেয়।

১৬৯৮

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ عَنْ الْإِزَارِ فَقَالَ أَنَا أُخْبِرُكَ بِعِلْمٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِزْرَةُ الْمُؤْمِنِ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ لَا جُنَاحَ عَلَيْهِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ مَا أَسْفَلَ مِنْ ذَلِكَ فَفِي النَّارِ مَا أَسْفَلَ مِنْ ذَلِكَ فَفِي النَّارِ لَا يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا

বর্ণনাকারী: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)

রেওয়ায়ত ১২. আব্দুর রহমান ইবনে ইয়াকুব (রাহঃ) বলিয়াছেন, আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে লুঙ্গির ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিয়াছেন, আমার জানা আছে, আমি বলিতেছি। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, মুমিনের লুঙ্গি হাটুর নিম্ন পর্যন্ত থাকিবে, টাখনু পর্যন্ত পরিলে ঐ ব্যক্তির প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি করিবেন না।

৬. স্ত্রীলোকের কাপড় লটকান প্রসঙ্গ

مَا جَاءَ فِي إِسْبَالِ الْمَرْأَةِ ثَوْبَهَا

১৬৯৯

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ نَافِعٍ مَوْلَى ابْنِ عُمَرَ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ حِينَ ذُكِرَ الْإِزَارُ فَالْمَرْأَةُ يَا رَسُولَ اللَّهِ قَالَ تُرْخِيهِ شِبْرًا قَالَتْ أُمُّ سَلَمَةَ إِذًا يَنْكَشِفُ عَنْهَا قَالَ فَذِرَاعًا لَا تَزِيدُ عَلَيْهِ

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন উম্মে সালামা (রাঃ)

রেওয়ায়ত ১৩. উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রাযিঃ) যখন নবী করীম (ﷺ)-এর নিকট লুঙ্গি লটকানোর কথা জিজ্ঞাসা করিতে যাইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! নারীগণ কিরূপে কাপড় পরিধান করিবে? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তাহারা এক বিঘত নিচু রাখিয়া পরিবে।* উম্মে সালামা বলিলেন, ইহাতে তো খুলিয়া যাইবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তবে এক হাত নিচু রাখিবে, ইহার অতিরিক্ত নহে।

৭. জুতা পরিধান করা প্রসঙ্গ

مَا جَاءَ فِي الْانْتِعَالِ

১৭০০

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ১৪. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, কোন মুসলমান যেন একটি জুতা পরিধান করিয়া না হ্যাঁটে। হয় উভয় জুতা পরিধান করিবে না হয় উভয় জুতা খুলিয়া রাখিবে।

১৭০১

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ وَلْتَكُنْ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ১৫. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন মুসলমান জুতা পরিতে ইচ্ছা করে তখন যেন সে ডান পা প্রথমে পরিধান করে। আর যখন জুতা খোলে তখন যেন বাম পা হইতে খোলে। জুতা পরিধান করিতে ডান পা প্রথমে হইবে, আর জুতা খুলিতে ডান পা শেষে হইবে।

১৭০২

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ عَنْ كَعْبِ الْأَحْبَارِ أَنَّ رَجُلًا نَزَعَ نَعْلَيْهِ فَقَالَ لِمَ خَلَعْتَ نَعْلَيْكَ لَعَلَّكَ تَأَوَّلْتَ هَذِهِ الْآيَةَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى قَالَ ثُمَّ قَالَ كَعْبٌ لِلرَّجُلِ أَتَدْرِي مَا كَانَتْ نَعْلَا مُوسَى قَالَ مَالِك لَا أَدْرِي مَا أَجَابَهُ الرَّجُلُ فَقَالَ كَعْبٌ كَانَتَا مِنْ جِلْدِ حِمَارٍ مَيِّتٍ

বর্ণনাকারী: বিবিধ

রেওয়ায়ত ১৬. কাব আহবার (রাহঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নিজের জুতা খুলিল, কা’ব তাহাকে বলিল, তুমি তোমার জুতা কেন খুলিয়া ফেলিয়াছ? হয়ত তুমি (إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى) অর্থাৎ “আমি তোমার প্রভু। তুমি তোমার জুতা খুলিয়া ফেল। কেননা তুমি ’তুয়া’ নামক পবিত্র ভূমিতে আছ।” (সূরা ত্ব-হাঃ ১২) এই আয়াত দেখিয়া জুতা খুলিয়াছ। অতঃপর কা’ব বলিলেন, তোমার জানা আছে কি মুসা (আলাইহিস সালাম)-এর জুতা কিসের ছিল? মালিক (রাহঃ) বলিলেন, আমার জানা নাই, ঐ ব্যক্তি কি উত্তর দিয়াছিল। অতঃপর কা’ব বললেন, উহা মৃত গাধর চামড় দ্বারা প্রস্তুত করা হইয়াছিল।

৮. কাপড় পরিধান প্রসঙ্গ

مَا جَاءَ فِي لُبْسِ الثِّيَابِ

১৭০৩

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ عَنْ الْمُلَامَسَةِ وَعَنْ الْمُنَابَذَةِ وَعَنْ أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ وَعَنْ أَنْ يَشْتَمِلَ الرَّجُلُ بِالثَّوْبِ الْوَاحِدِ عَلَى أَحَدِ شِقَّيْهِ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ১৭. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) দুই প্রকার পোশাক এবং দুই প্রকার বিক্রয় হইতে নিষেধ করিয়াছেন (ইহা উপরে বর্ণিত হইয়াছে)। আর মানুষের এমনভাবে বসা যাহাতে তাহার হাঁটু খাড়া থাকে এবং তাহার লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে এই প্রকার বসা নিষেধ। আর এক কাপড় দ্বারা সমস্ত শরীর ঢাকিয়া লইতে তিনি নিষেধ করিয়াছেন (যাহাতে সতর না খুলিয়া হাত বাহির করা যায় না)।

১৭০৪

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ عِنْدَ بَابِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَوْ اشْتَرَيْتَ هَذِهِ الْحُلَّةَ فَلَبِسْتَهَا يَوْمَ الْجُمُعَةِ وَلِلْوَفْدِ إِذَا قَدِمُوا عَلَيْكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لَا خَلَاقَ لَهُ فِي الْآخِرَةِ ثُمَّ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا حُلَلٌ فَأَعْطَى عُمَرَ بْنَ الْخَطَّابِ مِنْهَا حُلَّةً فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ أَكَسَوْتَنِيهَا وَقَدْ قُلْتَ فِي حُلَّةِ عُطَارِدٍ مَا قُلْتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا فَكَسَاهَا عُمَرُ أَخًا لَهُ مُشْرِكًا بِمَكَّةَ

বর্ণনাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

রেওয়ায়ত ১৮. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত যে, উমর (রাযিঃ) একখানা রেশমী কাপড় মসজিদের সম্মুখে বিক্রি হইতে দেখিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি এই রেশমী কাপড়খানা খরিদ করিয়া লইতেন তাহা হইলে শুক্রবারে উহা পরিধান করিতে পারিতেন অথবা কোন বৈদেশিক দূত আসিলে তাহা পরিতে পারিতেন। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, ইহা ঐ ব্যক্তিই পরিধান করিবে পরকালে যাহার কোন অংশ থাকিবে না। পরে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ঐরূপ আরও কাপড় আসিলে তিনি তাহা হইতে একখানা কাপড় উমর (রাযিঃ)-কে দান করিলেন।

উমর (রাযিঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আতারদের কাপড় সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহা দ্বারা ইহাই বুঝা যায় যে, ঐ ধরনের কাপড় পরিধানকারীর জন্য আখিরাতে কোন অংশ নাই। আর এখন আমাকে উহা দান করিতেছেন? রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, আমি তোমাকে উহা পরিতে দেই নাই। অতঃপর উমর (রাযিঃ) ঐ কাপড় স্বীয় এক কাফির ভাই যে ছিল মক্কায় তাহাকে দান করিয়া দিলেন।
১৭০৫

وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ أَنَّهُ قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمَدِينَةِ وَقَدْ رَقَعَ بَيْنَ كَتِفَيْهِ بِرِقَاعٍ ثَلَاثٍ لَبَّدَ بَعْضَهَا فَوْقَ بَعْضٍ

বর্ণনাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)

রেওয়ায়ত ১৯. আনাস ইবনে মালিক (রাযিঃ) বলেন, আমি উমর (রাযিঃ)-কে দেখিয়াছি যখন তিনি আমীরুল মু’মিনীন ছিলেন। আর তখন তাহার জামায় উভয় স্কন্ধের মধ্যস্থলে পর পর তিনটি তালি লাগানো ছিল।