كتاب العلم

৫৯. ইলম আহরণের ফযীলত

অধ্যায় ৫৯ · ১ টি হাদীস

১. ইলম তলব করা প্রসঙ্গ

باب مَا جَاءَ فِي طَلَبِ الْعِلْمِ

১৮৮৭

حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ لُقْمَانَ الْحَكِيمَ أَوْصَى ابْنَهُ فَقَالَ يَا بُنَيَّ جَالِسْ الْعُلَمَاءَ وَزَاحِمْهُمْ بِرُكْبَتَيْكَ فَإِنَّ اللَّهَ يُحْيِي الْقُلُوبَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي اللَّهُ الْأَرْضَ الْمَيْتَةَ بِوَابِلِ السَّمَاءِ

বর্ণনাকারী: মালিক ইবনে আনাস (রহঃ)

রেওয়ায়ত ১. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে, লুকমান হাকীম (আলাইহিস সালাম) স্বীয় ছেলেকে (মৃত্যুকালে) উপদেশ দিয়াছেন, বৎস! আলিমগণের মজলিসে বসিও এবং তাঁহাদের নিকটে হাটু পাতিয়া (আদব সহকারে) বসিও। কেননা আল্লাহ তাআলা হিকমতের নুর দ্বারা হৃদয়কে এমনভাবে সঞ্জীবিত করেন যেমন মৃত যমীনকে বৃষ্টির পানি দ্বারা জীবিত করেন।