كتاب جهنم

৫৭. জাহান্নাম অধ্যায়

অধ্যায় ৫৭ · ২ টি হাদীস

১. জাহান্নামের বিবরণ

بَاب مَا جَاءَ فِي صِفَةِ جَهَنَّمَ

১৮৭০

حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَارُ بَنِي آدَمَ الَّتِي يُوقِدُونَ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ إِنَّهَا فُضِّلَتْ عَلَيْهَا بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا

বর্ণনাকারী: উম্মুল মু'মিনীন হযরত আয়েশা রাযি.

রেওয়ায়ত ১. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, আদম সন্তান যে আগুন প্রজ্বলিত করে (ব্যবহার করে) উহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সমান। সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! (জ্বালাইবার জন্য তো) দুনিয়ার এই আগুনই যথেষ্ট। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (জাহান্নামের) সেই আগুন (ক্ষমতার দিক দিয়া) দুনিয়ার এই আগুনের চাইতে আরও উনসত্তর গুণ অধিক ক্ষমতাসম্পন্ন।

১৮৭১

وَحَدَّثَنِي مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ أَتُرَوْنَهَا حَمْرَاءَ كَنَارِكُمْ هَذِهِ لَهِيَ أَسْوَدُ مِنْ الْقَارِ وَالْقَارُ الزِّفْتُ

বর্ণনাকারী: হযরত আবু হুরায়রা রাযি.

রেওয়ায়ত ২. আবু হুরায়রা (রাযিঃ) বলেন, জাহান্নামের আগুনকে তোমরা দুনিয়ার এই আগুনের মতো লাল মনে করিতেছ। অথচ উহা আলকাতরা হইতেও অধিক কালো।