كتاب الهبات

২৫- হিবা / উপহার প্রদান সংক্রান্ত অধ্যায়

Chapter 25 · 40 hadith

১. কাউকে কিছু দান করার পর তার থেকে সেই বস্তু ক্রয় করা মাকরূহ

باب كَرَاهَةِ شِرَاءِ الإِنْسَانِ مَا تَصَدَّقَ بِهِ مِمَّنْ تَصَدَّقَ عَلَيْهِ

4018

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ حَمَلْتُ عَلَى فَرَسٍ عَتِيقٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَضَاعَهُ صَاحِبُهُ فَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ " .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৪০১৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কা’নাব (রাহঃ) ......... উমর ইবনে খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেছি। কিন্তু সে ব্যক্তি ঘোড়াটির সঠিক রক্ষণাবেক্ষণ করতে অক্ষম থাকে। আমার ধারণা হলো সে তা সস্তায় বিক্তি করে দিবে। আমি এ ব্যাপারে রাসুলাল্লাহ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি উহা খরিদ করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার খায়।

4019

وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - عَنْ مَالِكِ، بْنِ أَنَسٍ بِهَذَا الإِسْنَادِ وَزَادَ " لاَ تَبْتَعْهُ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ " .

Narrator: মালিক ইবনে আনাস (রহঃ)

৪০১৯। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... মালিক ইবনে আনাস (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেন। তবে এতে তিনি আরো বলেছেন যে, তুমি তা খরীদ করবে না, যদি এক দিরহামের বিনিময়েও সে তোমাকে তা দিয়ে দেয়।

4020

حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا رَوْحٌ، - وَهُوَ ابْنُ الْقَاسِمِ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ عِنْدَ صَاحِبِهِ وَقَدْ أَضَاعَهُ وَكَانَ قَلِيلَ الْمَالِ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ " لاَ تَشْتَرِهِ وَإِنْ أُعْطِيتَهُ بِدِرْهَمٍ فَإِنَّ مَثَلَ الْعَائِدِ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ " .

Narrator: হযরত উমর ইবনুল খাত্তাব রাযি.

৪০২০। উমাইয়া ইবনে বিসতাম (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল দরিদ্র। তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে এ বিষয়টি তাকে বললেন। তিনি বললেন, তুমি তা খরিদ করবে না, যদিও সে তোমাকে তা এক দিরহামের বিনিময়ে দেয়। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে বমি করে তা আবার খায়।

4021

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ مَالِكٍ وَرَوْحٍ أَتَمُّ وَأَكْثَرُ .

Narrator: যায়দ ইবনে আসলাম (রহঃ)

৪০২১। ইবনে আবু উমর (রাহঃ) ......... যায়দ ইবনে আসলাম (রাহঃ) এর সূত্রে উক্ত হাদীস বর্ণনা করেন। তবে মালিক ও রাওহ (রাহঃ) এর হাদীস পূর্ণাঙ্গ ও অধিক প্রসিদ্ধ।

4022

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ " لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪০২২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি তা নষ্ট হতে দেখেন। তখন তিনি তা খরিদ করতে চাইলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা খরিদ করো না এবং তোমার দানের বস্তুকে ফিরিয়ে নিও না।

4023

وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، رُمْحٍ جَمِيعًا عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا يَحْيَى، وَهُوَ الْقَطَّانُ ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، كِلاَهُمَا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ، عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪০২৩। কুতায়বা ও ইবনে রুমহ (রাহঃ) লাঈস ইবনে সা’দ (রাহঃ) থেকে এবং মুকাদ্দামী, মুহাম্মাদ ইবনে মুসান্না, ইবনে নুমাইর, আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) উবাইদূল্লাহ (রাহঃ) থেকে উভয়ে বর্ণনা করেন নাফি’ সূত্রে ইবনে উমর (রাযিঃ) থেকে, তিনি নবী (ﷺ) থেকে উক্ত হাদীস মালিক (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

4024

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ رَآهَا تُبَاعُ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهَا فَسَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ يَا عُمَرُ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)

৪০২৪। ইবনে আবু উমর ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, উমর (রাযিঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি উহাকে বিক্রি হতে দেখেন। তখন তিনি উহা খরিদ করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ) -এর নিকট জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে উমর! তোমার দানের বস্তুকে ফিরিয়ে নিও না।

২. দান (গ্রহিতার) দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম। কিন্তু নিজের সন্তান সন্তুতিকে দিলে তা ভিন্ন বিষয়

بَاب تَحْرِيمِ الرُّجُوعِ فِي الصَّدَقَةِ وَالْهِبَةِ بَعْدَ الْقَبْضِ إِلَّا مَا وَهَبَهُ لِوَلَدِهِ وَإِنْ سَفَلَ

4025

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى، بْنُ يُونُسَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي جَعْفَرٍ، مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الَّذِي يَرْجِعُ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ فَيَأْكُلُهُ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪০২৫। ইবরাহীম ইবনে মুসা রাযী ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার দান ফিরিয়ে নেয় তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি খেয়ে ফেলে।

4026

وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، يَذْكُرُ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .

Narrator: আওযায়ী (রহঃ)

৪০২৬। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুূল ’আলা (রাহঃ) ......... আওযাঈ (রাহঃ) এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন (রাহঃ) কে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।

4027

وَحَدَّثَنِيهِ حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَرْبٌ، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ - حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، أَنَّ مُحَمَّدَ ابْنَ فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ، صلى الله عليه وسلم حَدَّثَهُ بِهَذَا الإِسْنَادِ، نَحْوَ حَدِيثِهِمْ .

Narrator: বিবিধ

৪০২৭। হাজাজ ইবনে শাইর (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আমর (রাহঃ) এর সূত্রে বর্ণিত যে, মুহাম্মাদ ইবনে ফাতিমা বিনতে রাসূলুল্লাহ (ﷺ) উক্ত সনদে হাদীসটি তাঁদের অনুরূপ বর্ণনা করেছেন।

4028

وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ بُكَيْرٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ بِصَدَقَةٍ ثُمَّ يَعُودُ فِي صَدَقَتِهِ كَمَثَلِ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَأْكُلُ قَيْأَهُ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪০২৮। হারুন ইবনে সাঈদ আয়লী এবং আহমাদ ইবনে ঈসা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, যে দান করে তা ফিরিয়ে আনে ঐ ব্যক্তির উদাহরণ, সেই কুকুরের ন্যায়, যে বমি করে পরে তরে বমি খেয়ে ফেলে।

4029

وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪০২৯। মুহাম্মাদ ইবনে মুসান্না ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ স্বীয় দান প্রত্যাহারকারী আপন বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়।

4030

وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .

Narrator: কাতাদা ইবনে দিআমা (রহঃ)

৪০৩০। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) এর সূত্রে এই সনদে উপরোক্ত হাদীস বর্ণনা করেন।

4031

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، بْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ " .

Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.

৪০৩১। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসুলাল্লাহ (ﷺ) বলেছেনঃ নিজের দান প্রত্যাহারকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় ভক্ষণ করে।

৩. দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেওয়া মাকরূহ

باب كَرَاهَةِ تَفْضِيلِ بَعْضِ الأَوْلاَدِ فِي الْهِبَةِ

4032

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ وَعَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، يُحَدِّثَانِهِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّهُ قَالَ إِنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا كَانَ لِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ مِثْلَ هَذَا " . فَقَالَ لاَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَارْجِعْهُ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩২। ইয়াহয়া ইবনে ইয় ইয়াহয়া (রাহঃ) ......... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁর পিতা তাঁকে সঙ্গে করে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার সকল পুত্রকে কি এভাবে দান করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা হলে তুমি তা ফিরিয়ে নাও।

4033

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَتَى بِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي نَحَلْتُ ابْنِي هَذَا غُلاَمًا . فَقَالَ " أَكُلَّ بَنِيكَ نَحَلْتَ " . قَالَ لاَ . قَالَ " فَارْدُدْهُ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রকে দান করেছ কী? তিনি বললেন, না। (রাসূলুল্লাহ (ﷺ)) বললেনঃ তাহলে তা ফিরিয়ে নাও।

4034

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ، رُمْحٍ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ، وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . أَمَّا يُونُسُ وَمَعْمَرٌ فَفِي حَدِيثِهِمَا " أَكُلَّ بَنِيكَ " . وَفِي حَدِيثِ اللَّيْثِ وَابْنِ عُيَيْنَةَ " أَكُلَّ وَلَدِكَ " . وَرِوَايَةُ اللَّيْثِ عَنْ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ وَحُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ بَشِيرًا جَاءَ بِالنُّعْمَانِ .

Narrator: বিবিধ

৪০৩৪। আবু বকর ইবনে আবি শাঈবা, ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ইবনে উযায়না (রাহঃ) থেকে এবং কুতায়বা ও ইবনে রুমহ (রাহঃ) লাঈস ইবনে সা’দ (রাহঃ) থেকে, হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ইউনূস (রাহঃ) থেকে, ইসহাক ইবনে ইবরাহীম ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) মামার (রাহঃ) থেকে, তারা সকলেই যুহরী (রাহঃ) এর সূত্রে উক্ত সনদে এ হাদীস বর্ণনা করেন। তবে ইউনুস ও মামার (রাহঃ) এর বর্ণনায় أَكُلَّ بَنِيكَ (তোমার সকল পুত্রকে) এবং লাঈস ও ইবনে উয়াইনা (রাহঃ) এর বর্ণনায় أَكُلَّ وَلَدِكَ (তোমার সকল সন্তানকে) এবং মুহাম্মাদ ইবনে নুমান ও হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে লাঈস এর বর্ণনায় ’বাশীর নু’মানকে সঙ্গে নিয়ে আসেন’ বলা হয়েছে।

4035

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا هَذَا الْغُلاَمُ " . قَالَ أَعْطَانِيهِ أَبِي . قَالَ " فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا " . قَالَ لاَ . قَالَ " فَرُدَّهُ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৫। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাঁকে তার পিতা একটি গোলাম দান করেছিলেন। নবী (ﷺ) তাঁকে জিজ্ঞাসা করেন, এ গোলামটি কিসের! তিনি বললেন, একে আমার পিতা আমাকে দান করেছেন। নবী (ﷺ) বললেন, তার সকল ভাইদেরকে তুমি দান করেছ কী, যেভাবে একে দান করেছ? তিনি বললেন, না। নবী (ﷺ) বললেন, তাহলে তা ফিরিয়ে নাও।

4036

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ تَصَدَّقَ عَلَىَّ أَبِي بِبَعْضِ مَالِهِ فَقَالَتْ أُمِّي عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَانْطَلَقَ أَبِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لِيُشْهِدَهُ عَلَى صَدَقَتِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفَعَلْتَ هَذَا بِوَلَدِكَ كُلِّهِمْ " . قَالَ لاَ . قَالَ " اتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا فِي أَوْلاَدِكُمْ " . فَرَجَعَ أَبِي فَرَدَّ تِلْكَ الصَّدَقَةَ .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৬। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু দান করেন। আমার মা আমরা বিনতে রাওয়াহা (রাহঃ) বললেন, আমি সন্তুষ্ট হতে পারছি না, যতক্ষণ না আপনি রাসূলুল্লাহ (ﷺ) কে সাক্ষী রাখেন। এরপর আমার পিতা আমাকে নিয়ে নবী (ﷺ) এর নিকট আসেন, আমার দানের উপর তাকে সাক্ষী রাখার জন্য। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, এরূপ কাজ কি তুমি তোমার আর সব পুত্রদের সঙ্গে করেছ? তিনি বললেন, না। নবী (ﷺ) বললেন, আল্লাহকে ভয় কর এবং তোমার সন্তানদের মধ্যে সমতা বিধান কর। তখন আমার পিতা চলে আসেন এবং সে দান ফিরিয়ে নেন।

4037

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، ح. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، أَنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ، سَأَلَتْ أَبَاهُ بَعْضَ الْمَوْهِبَةِ مِنْ مَالِهِ لاِبْنِهَا فَالْتَوَى بِهَا سَنَةً ثُمَّ بَدَا لَهُ فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَا وَهَبْتَ لاِبْنِي . فَأَخَذَ أَبِي بِيَدِي وَأَنَا يَوْمَئِذٍ غُلاَمٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ هَذَا بِنْتَ رَوَاحَةَ أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى الَّذِي وَهَبْتُ لاِبْنِهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا بَشِيرُ أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا " . قَالَ نَعَمْ . فَقَالَ " أَكُلَّهُمْ وَهَبْتَ لَهُ مِثْلَ هَذَا " . قَالَ لاَ . قَالَ " فَلاَ تُشْهِدْنِي إِذًا فَإِنِّي لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৭। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তাঁর মা বিনতে রাওয়াহা (রাযিঃ) তার পিতার নিকট স্বীয় পুত্রের জন্য তার সস্পদ থেকে কিছু দান করার অনুরোধ করলেন। এক বছর যাবত তিনি বিষয়টি মুলতবী করে রাখেন। পরে ইচ্ছা হলো। বিনতে রাওয়াহা (রাযিঃ) বললেন, আমার পুত্রকে যা দান করবেন তার উপর রাসূলুল্লাহ (ﷺ) কে সাক্ষী না রাখা পর্যন্ত আমি খুশি হবো না। তখন আমার পিতা আমার হাত ধরে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলেন। সে সময় আমি বালক ছিলাম।

তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! এর মা বিনতে রাওয়াহার আগ্রহ হয়েছে যে, আমি তাঁর পুত্রকে যা দান করেছি আপনাকে তার সাক্ষী রাখি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে বাশীর! এ ছাড়া তোমার কি আর কোন পুত্র আছে বললেন, তিনি বললেনঃ হ্যাঁ। তিনি বললেন, তুমি কি তাদের সকলকে এরূপ দান করেছ? তিনি বললেন, না। তখন তিনি বললেন, তাহলে আমাকে সাক্ষী রেখো না। কারণ, আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হই না।
4038

حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلَكَ بَنُونَ سِوَاهُ " . قَالَ نَعَمْ . قَالَ " فَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ هَذَا " . قَالَ لاَ . قَالَ " فَلاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৮। ইবনে নুমাইর (রাহঃ) ......... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ ছাড়া কি তোমার আরও পুত্র আছে তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাদের সবাইকে কি এভাবে দান করেছ? বললেন, না। তিনি বললেনঃ তা হলে আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হবো না।

4039

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأَبِيهِ " لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৩৯। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলাল্লাহ (ﷺ) তার পিতাকে বললেন, আমাকে যুলুমের ব্যাপারে সাক্ষী রেখো না।

4040

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، وَعَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، - وَاللَّفْظُ لِيَعْقُوبَ - قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، بْنُ إِبْرَاهِيمَ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ انْطَلَقَ بِي أَبِي يَحْمِلُنِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اشْهَدْ أَنِّي قَدْ نَحَلْتُ النُّعْمَانَ كَذَا وَكَذَا مِنْ مَالِي . فَقَالَ " أَكُلَّ بَنِيكَ قَدْ نَحَلْتَ مِثْلَ مَا نَحَلْتَ النُّعْمَانَ " . قَالَ لاَ . قَالَ " فَأَشْهِدْ عَلَى هَذَا غَيْرِي - ثُمَّ قَالَ - أَيَسُرُّكَ أَنْ يَكُونُوا إِلَيْكَ فِي الْبِرِّ سَوَاءً " . قَالَ بَلَى . قَالَ " فَلاَ إِذًا " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৪০। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে (কোলে) তুলে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গেলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি সাক্ষী থাকুন, আমি নুমানকে আমার সম্পদ থেকে অমুক অমুক কে দান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রদেরও কি তুমি তা দান করেছ, যেরূপ নুমানকে দান করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে আমাকে ছাড়া অন্য কাউকে এর সাক্ষী রাখো। তারপর বললেন, তুমি কি চাও যে, তারা সবাই তোমার প্রতি সমান সদাচরণ করুক? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে এরূপ করো না।

4041

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ نَحَلَنِي أَبِي نُحْلاً ثُمَّ أَتَى بِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُشْهِدَهُ فَقَالَ " أَكُلَّ وَلَدِكَ أَعْطَيْتَهُ هَذَا " . قَالَ لاَ . قَالَ " أَلَيْسَ تُرِيدُ مِنْهُمُ الْبِرَّ مِثْلَ مَا تُرِيدُ مِنْ ذَا " . قَالَ بَلَى . قَالَ " فَإِنِّي لاَ أَشْهَدُ " . قَالَ ابْنُ عَوْنٍ فَحَدَّثْتُ بِهِ مُحَمَّدًا فَقَالَ إِنَّمَا تَحَدَّثْنَا أَنَّهُ قَالَ " قَارِبُوا بَيْنَ أَوْلاَدِكُمْ " .

Narrator: হযরত নু'মান ইবন বাশীর রাযি.

৪০৪১। আহমাদ ইবনে উসমান নাওফালী (রাহঃ) ......... নু’মান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমাকে কোন এক জিনিস দান করেন। পরে তিনি আমাকে সহ রাসুলাল্লাহ (ﷺ) এর নিকট গমন করেন তাঁকে সাক্ষী করার জন্য। তিনি বললেন, তোমার সকল পুত্রকে কি এভাবে দান করেছ? তিনি বললেন, না। তিনি বললেন, তুমি কি তাদের থেকে সদ্ব্যবহার আশা করো না, যেমন আশা করো এর থেকে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে আমি সাক্ষী হবো না।

ইবনে আওন বলেন, আমি এ হাদীসটি মুহাম্মাদের নিকট বর্ণনা করলে তিনি বলেন, আমার নিকট হাদীস বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলছেন, তোমরা তোমাদের পুত্রদের মধ্যে সামঞ্জস্য বিধান করো।
4042

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَتِ امْرَأَةُ بَشِيرٍ انْحَلِ ابْنِي غُلاَمَكَ وَأَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم . فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ ابْنَةَ فُلاَنٍ سَأَلَتْنِي أَنْ أَنْحَلَ ابْنَهَا غُلاَمِي وَقَالَتْ أَشْهِدْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَلَهُ إِخْوَةٌ " . قَالَ نَعَمْ . قَالَ " أَفَكُلَّهُمْ أَعْطَيْتَ مِثْلَ مَا أَعْطَيْتَهُ " . قَالَ لاَ . قَالَ " فَلَيْسَ يَصْلُحُ هَذَا . وَإِنِّي لاَ أَشْهَدُ إِلاَّ عَلَى حَقٍّ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪২। আহমাদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইউনুস (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বাশীরের স্ত্রী তাকে বলেন, আমার পুত্রকে আপনার গোলামটি দান করে দিন এবং রাসূলুল্লাহ (ﷺ) কে আমার পক্ষে সাক্ষী রাখুন। তিনি রাসুলাল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, অমুকের কন্যা (আমার স্ত্রী) আমার কাছে আবেদন করেছে, যেন আমি তার পুত্রকে আমার গোলামটি দান করে দেই। আর সে বলেছে, রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য সাক্ষী করুন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তার কি আরও ভাই আছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বললেন, তাদের সকলকে কি দান করেছ, যেরূপ ওকে দান করেছ? তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে এটি ঠিক হবে না। আর ন্যায়ের উপর ব্যতীত আমি সাক্ষী হই না।

৪. উমরা’ অর্থাৎ ’জীবনকালের জন্য’ দান করা

باب الْعُمْرَى

4043

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَإِنَّهَا لِلَّذِي أُعْطِيَهَا لاَ تَرْجِعُ إِلَى الَّذِي أَعْطَاهَا لأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলাল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিকে এবং যার উত্তরসূরিদেরকে কিছু দান করা হলো, তবে তাকে যা দান করেছে, তা তারই হয়ে যাবে। এরপরে যে দান করেছে তা তার কাছে ফিরে আসবে না। কেননা, সে এমনভাবে দান করেছে, যার মধ্যে মীরাস (এর অধিকার) প্রবর্তিত হয়েছে।

4044

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَدْ قَطَعَ قَوْلُهُ حَقَّهُ فِيهَا وَهِيَ لِمَنْ أُعْمِرَ وَلِعَقِبِهِ " . غَيْرَ أَنَّ يَحْيَى قَالَ فِي أَوَّلِ حَدِيثِهِ " أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عُمْرَى فَهِيَ لَهُ وَلِعَقِبِهِ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৪। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, মুহাম্মাদ ইবনে রুমহ ও কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি এবং উত্তরসূরিদেরকে জীবনকালের জন্য দান করে, তাহলে সে তার কথা দ্বারা তার মধ্যে স্বীয় অধিকার কেটে দিল এবং সে বস্তু তারই হবে যার জন্য দান করা হয়েছে এবং তার উত্তরসুরীদের জন্যও।

অবশ্য ইয়াহয়া তাঁর হাদীসের প্রথম অংশে বলেছেন, যদি কোন ব্যক্তিকে জীবিতকালের জন্য দান করা হয় তবে তা তার জন্য ও উত্তরসূরীদের জন্য হয়ে যাবে।
4045

حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنِ الْعُمْرَى، وَسُنَّتِهَا، عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ، اللَّهِ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ رَجُلاً عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَقَالَ قَدْ أَعْطَيْتُكَهَا وَعَقِبَكَ مَا بَقِيَ مِنْكُمْ أَحَدٌ . فَإِنَّهَا لِمَنْ أُعْطِيَهَا . وَإِنَّهَا لاَ تَرْجِعُ إِلَى صَاحِبِهَا مِنْ أَجْلِ أَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৫। আব্দুর রহমান ইবনে বিশর আব্দী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন ব্যক্তি কাউকে তার জীবনকালের জন্য এবং তার আওলাদদের জন্য দান করবে, এরূপ বলে যে, আমি তোমাকে তা দিলাম এবং তোমার আওলাদদের যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে কেউ জীবিত থাকে, তবে উহা তারই হয়ে যাবে যাকে দান করা হলো। তা তার মালিকের নিকট আর ফিরে আসবে না। কারণ সে এমনভাবে দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রবর্তিত হয়ে গেছে।

4046

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالاَ أَخْبَرَنَا عَبْدُ، الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ إِنَّمَا الْعُمْرَى الَّتِي أَجَازَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقُولَ هِيَ لَكَ وَلِعَقِبِكَ . فَأَمَّا إِذَا قَالَ هِيَ لَكَ مَا عِشْتَ . فَإِنَّهَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا . قَالَ مَعْمَرٌ وَكَانَ الزُّهْرِيُّ يُفْتِي بِهِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৬। ইসহাক ইবনে ইবরাহীম ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে জীবনকালের দান (উমরা) রাসূলুল্লাহ (ﷺ) কার্যকরী বলে গণ্য করেছেন, তা হলো এই যে, সে বলে, ″এ তোমার ও তোমার উত্তরাধিকারীদের জন্য।″ কিন্তু সে যদি বলে যে, এ তোমার জন্য যতদিন তুমি জীবিত আছ, তবে তা তার মালিকের নিকট ফিরে আসবে। মা’মার বলেন, যুহরী এ ফাতওয়াই দিতেন।

4047

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، - وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَهِيَ لَهُ بَتْلَةً لاَ يَجُوزُ لِلْمُعْطِي فِيهَا شَرْطٌ وَلاَ ثُنْيَا . قَالَ أَبُو سَلَمَةَ لأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ فَقَطَعَتِ الْمَوَارِيثُ شَرْطَهُ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৭। মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলাল্লাহ (ﷺ) সে ব্যক্তির জন্য যার জীবনকালের জন্য ও তার উত্তরসূরির জন্য দান করা হয়, ফয়সালা দিয়েছেন যে, তা তার জন্য চিরস্থায়ী হবে। তাতে দাতার পক্ষ থেকে কোন শর্ত বা ব্যতিক্রম আরোপ করা জায়েয নয়। রাবী আবু সালামা (রাযিঃ) বলেন, কারণ হলো, সে এমনভাবে দান করেছে যার মধ্যে উত্তরাধিকার প্রযোজ্য হয়েছে। তাই মীরাস (বিধান) দ্বারা তার শর্তকে খণ্ডিত করেছে।

4048

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْعُمْرَى لِمَنْ وُهِبَتْ لَهُ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৮। উবাইদুল্লাহ ইবনে উমর কাওয়ারীরী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জীবিৎকালের জন্য দান তারই প্রাপ্য যাকে তা দান করা হয়েছে।

4049

وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي، كَثِيرٍ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بِمِثْلِهِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৪৯। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পরবর্তী অংশ অনুরূপ বর্ণনা করেন।

4050
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم .
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ وَلاَ تُفْسِدُوهَا فَإِنَّهُ مَنْ أَعْمَرَ عُمْرَى فَهِيَ لِلَّذِي أُعْمِرَهَا حَيًّا وَمَيِّتًا وَلِعَقِبِهِ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৫০। আহমাদ ইবনে ইউনুস ও ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের ধন-সম্পদ সংরক্ষণ করবে, নষ্ট করবে না। কেননা, যে ব্যক্তি চির জীবনের জন্য দান করে তবে তা তারই হয়ে যাবে যাকে দান করা হলো, তার জীবিত অবস্থায়, মৃত অবস্থায় এবং তার উত্তরাধিকারীদের জন্য।

4051

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ أَيُّوبَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ أَبِي خَيْثَمَةَ وَفِي حَدِيثِ أَيُّوبَ مِنَ الزِّيَادَةِ قَالَ جَعَلَ الأَنْصَارُ يُعْمِرُونَ الْمُهَاجِرِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৫১। আবু বকর ইবনে আবি শাঈবা, ইসহাক ইবনে ইবরাহীম ও আব্দুল ওয়ারিস ইবনে আব্দুস সামাদ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, উপরোক্ত আবু খায়সামার হাদীসের মর্মানুসারে। তবে আইয়ুব (রাহঃ) এর বর্ণনায় কিছু অতিরিক্ত আছে। তিনি বলেছেন, আনসারগণ মুহাজিরদেরকে জীবৎকালের জন্য দান করতেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তোমাদের সম্পদ নিজেদের জন্য সংরক্ষিত রাখো।

4052

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أَعْمَرَتِ امْرَأَةٌ بِالْمَدِينَةِ حَائِطًا لَهَا ابْنًا لَهَا ثُمَّ تُوُفِّيَ وَتُوُفِّيَتْ بَعْدَهُ وَتَرَكَتْ وَلَدًا وَلَهُ إِخْوَةٌ بَنُونَ لِلْمُعْمِرَةِ فَقَالَ وَلَدُ الْمُعْمِرَةِ رَجَعَ الْحَائِطُ إِلَيْنَا وَقَالَ بَنُو الْمُعْمَرِ بَلْ كَانَ لأَبِينَا حَيَاتَهُ وَمَوْتَهُ . فَاخْتَصَمُوا إِلَى طَارِقٍ مَوْلَى عُثْمَانَ فَدَعَا جَابِرًا فَشَهِدَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعُمْرَى لِصَاحِبِهَا فَقَضَى بِذَلِكَ طَارِقٌ ثُمَّ كَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ فَأَخْبَرَهُ ذَلِكَ وَأَخْبَرَهُ بِشَهَادَةِ جَابِرٍ فَقَالَ عَبْدُ الْمَلِكِ صَدَقَ جَابِرٌ . فَأَمْضَى ذَلِكَ طَارِقٌ . فَإِنَّ ذَلِكَ الْحَائِطَ لِبَنِي الْمُعْمَرِ حَتَّى الْيَوْمِ .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৫২। মুহাম্মাদ ইবনে রাফি’ ও ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনার জনৈক মহিলা তার একটা বাগান তার এক পূত্রকে জীবৎকালের জন্য দান করেন। পরে পুত্র মারা যায় এবং তারপর মহিলাটিও মারা যায়। পুত্র নিজের সন্তান রেখে যায়। আর তার ছিল কয়েকজন ভাই, যারা দানকারীনীর পুত্র। তারপর দানকারীনীর পুত্ররা বললো, বাগানটি আমাদের কাছে ফিরে এসেছে। আর যাকে দান করা হয়েছিল তার পুত্ররা বললো বরং এ ছিল আমার পিতার, তার জীবদ্দশায় ও মৃত অবস্থায়।

এরপর তারা উসমান (রাযিঃ) এর আযাদকৃত গোলাম (শাসনকর্তা) তারিক (রাহঃ) এর নিকট বিচার চাইল। তিনি জাবির (রাযিঃ) কে ডেকে পাঠালেন। জাবির (রাযিঃ) সাক্ষ্য দেন, জীবৎকালীন দান তারই প্রাপ্য যাকে দান করা হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) এ নির্দেশ দিয়েছেন। তারিক তদনুযায়ী ফয়সালা দেন। তারপর তিনি (খলীফা) আব্দুল মালিককে এ ঘটনা লিখে জানান এবং জাবিরের সাক্ষ্য দান সম্পর্কেও তাঁকে অবগত করেন। আব্দুল মালিক বলেন, জাবির (রাযিঃ) সত্যই বলেছেনঃ। পরে তারিক (রাহঃ) এ হুকুম জারি করেন। কাজেই বাগানটি আজ পর্যন্ত দানকৃত ব্যক্তির বংশধরদের অধিকারে রয়েছে।
4053

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ طَارِقًا، قَضَى بِالْعُمْرَى لِلْوَارِثِ لِقَوْلِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .

Narrator: সুলাইমান ইবনে ইয়াসার (রহঃ)

৪০৫৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সুলাইমান ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত জাবির (রাযিঃ) এর বর্ণিত হাদীসের প্রেক্ষিতে তারিক (রাহঃ) ’জীবৎকালের জন্য দান’ (দানকৃত ব্যক্তির) তার ওয়ারিসদের জন্য হওয়ার ফয়সালা দেন।

4054

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৫৪। মুহাম্মাদ ইবনে মুসান্না ও মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে থেকে নবী (ﷺ) থেকে বর্ণিত যে, বলেছেন, জীবৎকালের জন্য দান বৈধ (কার্যকর)।

4055

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الْعُمْرَى مِيرَاثٌ لأَهْلِهَا " .

Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)

৪০৫৫। ইয়াহয়া ইবনে হাবীব হারিসী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, জীবৎকালের জন্য দান দানকৃত ব্যক্তির পরিজনের মীরাসে পরিগণিত।

4056

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْعُمْرَى جَائِزَةٌ " .

Narrator: হযরত আবু হুরায়রা রাযি.

৪০৫৬। মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, জীবৎকালের জন্য দান করা বৈধ (কার্যকর)।

4057

وَحَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ " مِيرَاثٌ لأَهْلِهَا " . أَوْ قَالَ " جَائِزَةٌ " .

Narrator: বিবিধ

৪০৫৭। ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ) ......... সাঈদ সূত্রে কাতাদা (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেন। তবে সাঈদ বলেছেন, তার পরিজনদের মীরাসে পরিগণিত অথবা বলেছেন জায়েয (কার্যকর)।