كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
Chapter 35 · 85 hadith
১. প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করা
باب الصَّيْدِ بِالْكِلاَبِ الْمُعَلَّمَةِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ فَيُمْسِكْنَ عَلَىَّ وَأَذْكُرُ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَقَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَكُلْ " . قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ " وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مَعَهَا " . قُلْتُ لَهُ فَإِنِّي أَرْمِي بِالْمِعْرَاضِ الصَّيْدَ فَأُصِيبُ فَقَالَ " إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ فَخَزَقَ فَكُلْهُ وَإِنْ أَصَابَهُ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْهُ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮১৯। ইসহাক ইবনে ইবরাহীম হানযালী (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম ইয়া রাসুলাল্লাহ! আমি শিকারের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং তারা শিকার করে আমার জন্য রেখে দেয়, আমি তখন আল্লাহর নাম (অর্থাৎ) ″বিসমিল্লাহ″ বলি। (এ শিকারকৃত জন্তু আাম খেতে পারি কি?) তিনি বললেনঃ যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছাড়লে এবং আল্লাহর নাম নিলে তখন তা খেতে পার। আমি বললাম যদিও তারা শিকারকে হত্যা করে ফেলে? তিনি বললেনঃ যদিও তারা শিকারকে হত্যা করে ফেলে-যতক্ষণ তার সাথে অন্য কুকুর শামিল না হয়। আমি তাঁকে বললাম, আমি অনেক সময় শিকারের উদ্দেশ্যে মিরাদ (কাঠ বা তীক্ষ্ণ ছড়ি ইত্যাদি) নিক্ষেপ করে থাকি, তাতে শিকার কূপোকাত করে ফেলে? তখন তিনি বললেনঃ যখন তুমি “মিরাদ” নিক্ষেপ কর এবং তার সম্মুখভাগ প্রবিষ্ট হয়ে শিকার মারা যায় তবে তুমি তা খেতে পারো। আর যদি পাশের ভাগ (আড়াআড়ি) লেগে শিকার মারা যায়, তবে তুমি তা খাবে না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ، بْنِ حَاتِمٍ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ فَقَالَ " إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهَا فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ فَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২০। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করলাম, আমরা এমন একটা সম্প্রদায় যারা ঐ (প্রশিক্ষণপ্রাপ্ত) কুকুরগুলো দ্বারা শিকারে অভ্যস্ত। তখন তিনি বললেনঃ যখন তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ বলে) ছাড়বে, তখন তুমি তাদের শিকার করা পশু খেতে পারো, যদিও তারা তা হত্যা করে ফেলে। তবে যদি কুকুর তা থেকে কিছু অংশ খেয়ে ফেলে তবে তুমি তা অবশিষ্ট খাবে না। কেননা, আমার তাতে সন্দেহ হয় যে, সে হয়তো তার নিজের জন্যেই এ শিকার ধরে থাকবে। আর যদি এ শিকারে অপ্রশিক্ষণ প্রাপ্ত কুকুররাও যোগ দিয়ে থাকে তাহলে তুমি তা মোটেও খাবে না।
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي السَّفَرِ عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ فَقَالَ " إِذَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْ وَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَقَتَلَ فَإِنَّهُ وَقِيذٌ فَلاَ تَأْكُلْ " . وَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْكَلْبِ فَقَالَ " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ فَإِنْ أَكَلَ مِنْهُ فَلاَ تَأْكُلْ فَإِنَّهُ إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ " . قُلْتُ فَإِنْ وَجَدْتُ مَعَ كَلْبِي كَلْبًا آخَرَ فَلاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَهُ قَالَ " فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২১। উবাইদুল্লাহ ইবনে মু’আয আম্বরী (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ’মিরাদ’ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেনঃ যখন তার ধারালো অংশ দ্বারা শিকার নিহত হবে তখন তুমি তা খেতে পারবে, আর যখন তার পাশের অংশের আঘাতে শিকার নিহত হবে, তখন তা (কুরআনে বর্ণিত) ওকীয বা ভারী প্রস্তরাঘাতে মৃত পশু তুল্য হবে। সুতরাং তুমি তা খাবে না। আর আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কুকুর সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেনঃ যখন তুমি (শিকারের উদ্দেশ্যে) তোমার কুকুর ছেড়ে দেবে এবং আল্লাহর নাম নিবে তখন তুমি তা খেতে পারো। আর যদি কুকুর তার থেকে কিছু অংশ খেয়ে ফেলে তাহলে তুমি তা খাবে না। কেননা সেটা সে তার নিজের জন্যেই ধরেছে। আমি বললাম, যদি আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই আর কোন কুকুরটি শিকার ধরেছে ঠিক করতে না পারি (তখন কি করবো)? তিনি বললেনঃ তাহলে তুমি তা খাবে না। কেননা তুমি তো কেবল তোমার কুকুর ছাড়তেই আল্লাহর নাম নিয়েছ (বিসমিল্লাহ বলেছ) অন্যটার ব্যাপারে আল্লাহর নাম নাও নি।
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنِي شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي السَّفَرِ قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يَقُولُ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، يَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ . فَذَكَرَ مِثْلَهُ .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২২। ইয়াহয়া ইবনে আইয়্যুব (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ‘মিরাদ’ সম্পর্কে প্রশ্ন করলাম। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ، أَبِي السَّفَرِ وَعَنْ نَاسٍ، ذَكَرَ شُعْبَةُ عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ . بِمِثْلِ ذَلِكَ .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২৩। আবু বকর ইবনে নাফি আব্দী (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ‘মিরাদ’ সম্পর্কে জিজ্ঞাসা করলাম ......... (বাকী অংশ) পূর্বরূপ।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ " مَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْهُ وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَهُوَ وَقِيذٌ " . وَسَأَلْتُهُ عَنْ صَيْدِ الْكَلْبِ فَقَالَ " مَا أَمْسَكَ عَلَيْكَ وَلَمْ يَأْكُلْ مِنْهُ فَكُلْهُ فَإِنَّ ذَكَاتَهُ أَخْذُهُ فَإِنْ وَجَدْتَ عِنْدَهُ كَلْبًا آخَرَ فَخَشِيتَ أَنْ يَكُونَ أَخَذَهُ مَعَهُ وَقَدْ قَتَلَهُ فَلاَ تَأْكُلْ إِنَّمَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَى كَلْبِكَ وَلَمْ تَذْكُرْهُ عَلَى غَيْرِهِ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২৪। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ‘মিরাদ’ দ্বারা শিকার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেনঃ যদি তীক্ষ্ণ অংশ দ্বারা বিদ্ধ হয়, তা খেতে পারো। আর যদি তার পার্শ্ব ভাগ লেগে নিহত হয় তাহলে সেটা “ওকীয” (চাপায় মৃত) শ্রেণীভুক্ত। আমি তাঁকে কুকুরের শিকার সম্পর্কেও প্রশ্ন করি। তিনি বললেনঃ যা সে তোমার জন্য শিকার করে রাখে এবং তা থেকে সে না খায়, তুমি তা খেতে পার। কেননা তার ধরাটাই (শিকার করাই) ছিল যবেহ। তবে যদি তুমি তার কাছে অন্য কুকুরও দেখতে পাও এবং তোমার আশঙ্কা হয় যে, শিকার ধরায় সেটাও শামিল ছিল এবং সে কুকুরই হয়তো শিকার হত্যা করেছে, তবে তুমি তা আহার করবে না। কেননা তুমি কেবল তোমার কুকুরের ব্যাপারেই আল্লাহর নাম নিয়েছে, (বিসমিল্লাহ বলেছ) অন্য কুকুরের ব্যাপারে নাওনি।
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ أَبِي، زَائِدَةَ بِهَذَا الإِسْنَادِ .
Narrator: যাকারিয়া (রহঃ)
৪৮২৫। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... যাকারিয়া ইবনে আবু যায়দাহ (রাহঃ) থেকে এ সনদে রেওয়ায়াত করেছেন।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، حَدَّثَنَا الشَّعْبِيُّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، - وَكَانَ لَنَا جَارًا وَدَخِيلاً وَرَبِيطًا بِالنَّهْرَيْنِ - أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَ كَلْبِي كَلْبًا قَدْ أَخَذَ لاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَ . قَالَ " فَلاَ تَأْكُلْ فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ " .
Narrator: শা‘বী (রহঃ)
৪৮২৬। মুহাম্মাদ ইবনে ওয়ালীদ ইবনে আব্দুল হামিদ (রাহঃ) ......... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আদী ইবনে হাতিম (রাযিঃ) নাহরাইন-এ আমাদের প্রতিবেশী, (ব্যবসায়ের) শরীক এবং সহকর্মী ছিলেন। আমি তাঁকে বলতে শুনেছি, তিনি নবী (ﷺ) কে এ মর্মে প্রশ্ন করেছিলেন যে, আমি আমার কুকুরকে (শিকার ধরার উদ্দেশ্যে) ছেড়ে দেই এবং পরে আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই, সেও শিকার ধরেছে। আসলে কোন কুকুরটি শিকার করেছে তা আমি ঠিক করতে পারি না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (তাহলে) তুমি তা খাবে না। কেননা তুমি তো কেবল তোমার কুকুর ছাড়তেই আল্লাহর নাম নিয়েছ; অন্যটির ব্যাপারে আল্লাহর নাম নাওনি।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ ذَلِكَ .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২৭। মুহাম্মাদ ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) কর্তৃক নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ شُجَاعٍ السَّكُونِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ أَمْسَكَ عَلَيْكَ فَأَدْرَكْتَهُ حَيًّا فَاذْبَحْهُ وَإِنْ أَدْرَكْتَهُ قَدْ قَتَلَ وَلَمْ يَأْكُلْ مِنْهُ فَكُلْهُ وَإِنْ وَجَدْتَ مَعَ كَلْبِكَ كَلْبًا غَيْرَهُ وَقَدْ قَتَلَ فَلاَ تَأْكُلْ فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهُمَا قَتَلَهُ وَإِنْ رَمَيْتَ سَهْمَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ غَابَ عَنْكَ يَوْمًا فَلَمْ تَجِدْ فِيهِ إِلاَّ أَثَرَ سَهْمِكَ فَكُلْ إِنْ شِئْتَ وَإِنْ وَجَدْتَهُ غَرِيقًا فِي الْمَاءِ فَلاَ تَأْكُلْ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২৮। ওয়ালীদ ইবনে শু’জা আস-সাকুনী (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ যখন তুমি তোমার কুকুর ছাড়বে তখন আল্লাহর নাম নেবে। তারপর সে যদি তোমার জন্য শিকার ধরে আর তুমি তা জীবিত অবস্থায় পাও, তবে তুমি তাকে জবাই করবে। আর যদি নিহত অবস্থায় পাও অথচ সে তার কোন অংশ খায়নি, তাহলে তুমি তা খেতে পার। আর যদি তোমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাও আর শিকার মরে গেছে, তা হলে তুমি তা খাবে না। কেননা তুমি তো জান না যে, কোন কুকুরটি শিকারকে হত্যা করেছে। আর যদি তুমি তীর নিক্ষেপ কর, তবে আল্লাহর নাম নিয়েই নিক্ষেপ করবে। তারপর শিকার যদি একদিন পর্যন্ত নিরুদ্দেশ থাকে (তারপর পাও আর) তাতে তোমার তীরের ক্ষত চিহ্ন ছাড়া অন্য কোন চিহ্ন দেখতে না পাও, তবে ইচ্ছে হলে তুমি তা খেতে পারো। আর যদি পানিতে ডুবন্ত অবস্থায় পাও তবে তা খাবে না।
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّيْدِ قَالَ " إِذَا رَمَيْتَ سَهْمَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ فَإِنْ وَجَدْتَهُ قَدْ قَتَلَ فَكُلْ إِلاَّ أَنْ تَجِدَهُ قَدْ وَقَعَ فِي مَاءٍ فَإِنَّكَ لاَ تَدْرِي الْمَاءُ قَتَلَهُ أَوْ سَهْمُكَ " .
Narrator: হযরত আদী ইবনে হাতিম (রাঃ)
৪৮২৯। ইয়াহয়া ইবনে আইয়্যুব (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি বললেনঃ যখন তুমি তোমার তীর নিক্ষেপ করবে তখন আল্লাহর নাম নেবে। যদি তুমি শিকার মৃত অবস্থায় পাও, তবে কিন্তু তা খেতে পার। কিন্তু যদি তা পানিতে পাও তবে খাবে না। কেননা, তুমি তো (নিশ্চিতভাবে) জান না যে, পানিই তাকে হত্যা করলো, নাকি তোমার তীর।
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، قَالَ سَمِعْتُ رَبِيعَةَ بْنَ يَزِيدَ الدِّمَشْقِيَّ، يَقُولُ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ، عَائِذُ اللَّهِ قَالَ سَمِعْتُ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، يَقُولُ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضِ قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ نَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَأَرْضِ صَيْدٍ أَصِيدُ بِقَوْسِي وَأَصِيدُ بِكَلْبِيَ الْمُعَلَّمِ أَوْ بِكَلْبِيَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَخْبِرْنِي مَا الَّذِي يَحِلُّ لَنَا مِنْ ذَلِكَ قَالَ " أَمَّا مَا ذَكَرْتَ أَنَّكُمْ بِأَرْضِ قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ تَأْكُلُونَ فِي آنِيَتِهِمْ فَإِنْ وَجَدْتُمْ غَيْرَ آنِيَتِهِمْ فَلاَ تَأْكُلُوا فِيهَا وَإِنْ لَمْ تَجِدُوا فَاغْسِلُوهَا ثُمَّ كُلُوا فِيهَا وَأَمَّا مَا ذَكَرْتَ أَنَّكَ بِأَرْضِ صَيْدٍ فَمَا أَصَبْتَ بِقَوْسِكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ ثُمَّ كُلْ وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَاذْكُرِ اسْمَ اللَّهِ ثُمَّ كُلْ وَمَا أَصَبْتَ بِكَلْبِكَ الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ " .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْمُقْرِئُ، كِلاَهُمَا عَنْ حَيْوَةَ، بِهَذَا الإِسْنَادِ . نَحْوَ حَدِيثِ ابْنِ الْمُبَارَكِ غَيْرَ أَنَّ حَدِيثَ ابْنِ وَهْبٍ، لَمْ يَذْكُرْ فِيهِ صَيْدَ الْقَوْسِ .
Narrator: বিবিধ
৪৮৩১। আবু তাহির ও যুহাইর ইবনে হারর (রাহঃ) ......... হায়ওয়া (রাহঃ) থেকে এ সনদে এ হাদীসখানা ইবনে মুবারাক (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। ইবনে ওয়াহব তার হাদীসে ধনুকের শিকারের কথা উল্লেখ করেননি।
২. হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে
باب إِذَا غَابَ عَنْهُ الصَّيْدُ ثُمَّ وَجَدَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ، حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ فَغَابَ عَنْكَ فَأَدْرَكْتَهُ فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ " .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩২। মুহামাদ ইবনে মেহরান আর-রাযী (রাহঃ) ......... আবু সালাবা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন তুমি তোমার তীর নিক্ষেপ করলে এবং তা (শিকার) তোমার নিকট থেকে নিরুদ্দেশ হয়ে গেল, এরপর তুমি তা পাও, তবে যতক্ষণ তাতে দুর্গন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তা খেতে পারো।
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنِي مُعَاوِيَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الَّذِي يُدْرِكُ صَيْدَهُ بَعْدَ ثَلاَثٍ " فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ " .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩৩। মুহাম্মাদ ইবনে আহমাদ (রাহঃ) ......... আবু সালাবা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি তার শিকার তিনদিন পরে পায় সে তা দুর্গন্ধ না হওয়া পর্যন্ত খেতে পারবে।
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنِ الْعَلاَءِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَدِيثَهُ فِي الصَّيْدِ ثُمَّ قَالَ ابْنُ حَاتِمٍ حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ وَأَبِي الزَّاهِرِيَّةِ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ . بِمِثْلِ حَدِيثِ الْعَلاَءِ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ نُتُونَتَهُ وَقَالَ فِي الْكَلْبِ " كُلْهُ بَعْدَ ثَلاَثٍ إِلاَّ أَنْ يُنْتِنَ فَدَعْهُ " .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩৪। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আবু সালাবা খুশানী (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তাতে তিনি দুর্গন্ধ বা পচার কথা উল্লেখ করেননি এবং কুকুর (এর শিকার) সম্পর্কে বলেছেনঃ তিন দিন পরেও তা খেতে পারো- হ্যাঁ যদি পঁচে যায় তবে তা ফেলে দাও।
৩. হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম
باب تَحْرِيمِ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَكُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي، ثَعْلَبَةَ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ . زَادَ إِسْحَاقُ وَابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِمَا قَالَ الزُّهْرِيُّ وَلَمْ نَسْمَعْ بِهَذَا حَتَّى قَدِمْنَا الشَّامَ .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩৫। আবু বকর ইবনে আবি শাঈবা, ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আবু সা’লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। ইসহাক এবং ইবনে আবু উমর (রাহঃ) তাঁদের হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, যুহরী বলেছেন, আমরা সিরিয়ায় না যাওয়া পর্যন্ত তা শুনিনি।
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا ثَعْلَبَةَ الْخُشَنِيَّ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ . قَالَ ابْنُ شِهَابٍ وَلَمْ أَسْمَعْ ذَلِكَ مِنْ عُلَمَائِنَا بِالْحِجَازِ حَتَّى حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ وَكَانَ مِنْ فُقَهَاءِ أَهْلِ الشَّامِ .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩৬। হারামালা ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু সা’লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকল প্রকার হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। ইবনে শিহাব (রাহঃ) বলেন, আমরা হিজাযে আমাদের আলিমদের কাছে তা কখনও শুনিনি। শেষ পর্যন্ত আবু ইদরীস (রাহঃ) তা আমার কাছে বর্ণনা করেন। আর তিনি ছিলেন সিরিয়াবাসী ফিকাহবিদদের অন্যতম।
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - أَنَّ ابْنَ شِهَابٍ، حَدَّثَهُ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ . وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، وَابْنُ أَبِي ذِئْبٍ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ وَيُونُسُ بْنُ يَزِيدَ وَغَيْرُهُمْ ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، ح وَحَدَّثَنَا الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَ حَدِيثِ يُونُسَ وَعَمْرٍو كُلُّهُمْ ذَكَرَ الأَكْلَ إِلاَّ صَالِحًا وَيُوسُفَ فَإِنَّ حَدِيثَهُمَا نَهَى عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৩৭। হারুন ইবনে সাঈদ আয়লী (রাহঃ) ......... আবু সা’লাবা খুশানী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সকল প্রকার হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। আবু তাহির, মুহাম্মাদ ইবনে রাফি, ইয়াহয়া ইবনে ইয়াহয়া, হুলওয়ানী ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে এ সনদে ইউনুস ও আমর এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তারা সকলেই ’আহার করা’ এর কথা উল্লেখ করেছেন, কিন্তু সালিহ ও ইউসুফ এর বর্ণনায় (’খাওয়ার’ কথা উল্লেখ করা হয়নি। তাদের বর্ণনায়) আছে, হিংস্র পশু থেকে তিনি নিষেধ করেছেন।
Narrator: হযরত আবু হুরায়রা রাযি.
৪৮৩৮। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ সকল হিংস্র পশুই খাওয়া হারাম। আবু তাহির (রাহঃ) মালিক ইবনে আনাস (রাযিঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ، بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৩৯। উবাইাদুল্লাহ ইবনে মু’আয আম্বরী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সকল প্রকার হিংস্র পশু এবং সকল প্রকার নখরধারী পাখি খেতে নিষেধ করেছেন।
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
Narrator: শু'বা ইবনুল হাজ্জাজ (রহঃ)
৪৮৪০। হাজ্জাজ ইবনে শাইর (রাহঃ) ......... শুবা (রাহঃ) থেকে এ সনেদ অনুরূপ বর্ণনা করেছেন।
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الْحَكَمُ، وَأَبُو بِشْرٍ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৪১। আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) সকল প্রকার হিংস্র পশু এবং নখরধারী পাখি (খেতে) নিষেধ করেছেন।
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَبُو بِشْرٍ أَخْبَرَنَا عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى ح وَحَدَّثَنِي أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ شُعْبَةَ عَنِ الْحَكَمِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৪২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আহমাদ ইবনে হাম্বল ও আবু কামিল জাহদারী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন......। বাকী অংশ শু’বা কর্তৃক হাকাম (রাহঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ।
৪. সাগরের মৃত প্রাণী (মাছ) হালাল
باب إِبَاحَةِ مَيْتَاتِ الْبَحْرِ
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ ثَلاَثُمِائَةِ رَاكِبٍ وَأَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ نَرْصُدُ عِيرًا لِقُرَيْشٍ فَأَقَمْنَا بِالسَّاحِلِ نِصْفَ شَهْرٍ فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الْخَبَطَ فَسُمِّيَ جَيْشَ الْخَبَطِ فَأَلْقَى لَنَا الْبَحْرُ دَابَّةً يُقَالُ لَهَا الْعَنْبَرُ فَأَكَلْنَا مِنْهَا نِصْفَ شَهْرٍ وَادَّهَنَّا مِنْ وَدَكِهَا حَتَّى ثَابَتْ أَجْسَامُنَا - قَالَ - فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ فَنَصَبَهُ ثُمَّ نَظَرَ إِلَى أَطْوَلِ رَجُلٍ فِي الْجَيْشِ وَأَطْوَلِ جَمَلٍ فَحَمَلَهُ عَلَيْهِ فَمَرَّ تَحْتَهُ قَالَ وَجَلَسَ فِي حَجَاجِ عَيْنِهِ نَفَرٌ قَالَ وَأَخْرَجْنَا مِنْ وَقْبِ عَيْنِهِ كَذَا وَكَذَا قُلَّةَ وَدَكٍ - قَالَ - وَكَانَ مَعَنَا جِرَابٌ مِنْ تَمْرٍ فَكَانَ أَبُو عُبَيْدَةَ يُعْطِي كُلَّ رَجُلٍ مِنَّا قَبْضَةً قَبْضَةً ثُمَّ أَعْطَانَا تَمْرَةً تَمْرَةً فَلَمَّا فَنِيَ وَجَدْنَا فَقْدَهُ .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
وَحَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ فِي جَيْشِ الْخَبَطِ إِنَّ رَجُلاً نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ ثُمَّ ثَلاَثًا ثُمَّ ثَلاَثًا ثُمَّ نَهَاهُ أَبُو عُبَيْدَةَ .
Narrator: আমর ইবনু দীনার (রহঃ)
৪৮৪৫। আব্দুল জব্বার ইবনে আ’লা (রাহঃ) ......... আমর (রাহঃ) কে ’জাইশুল খাবাত’ সম্পর্কে বলতে শুনেছেনঃ এক ব্যক্তি প্রথমে তিনটি উট জবাই করে, তারপর আরও তিনটি, তারপর আরও তিনটি। তারপর আবু উবাইদা (রাযিঃ) তাকে তা করতে বারণ করেন।
وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ هِشَامِ، بْنِ عُرْوَةَ عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَعَثَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ نَحْمِلُ أَزْوَادَنَا عَلَى رِقَابِنَا .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৪৬। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) একদা আমাদেরকে একটি বাহিনীতে প্রেরণ করেন আর সে বাহিনীতে আমরা ছিলাম তিনশ জন। আমরা আমাদের পাথেয় আমাদের কাঁধে বহন করছিলাম।
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي نُعَيْمٍ، وَهْبِ بْنِ كَيْسَانَ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً ثَلاَثَمِائَةٍ وَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ فَفَنِيَ زَادُهُمْ فَجَمَعَ أَبُو عُبَيْدَةَ زَادَهُمْ فِي مِزْوَدٍ فَكَانَ يُقَوِّتُنَا حَتَّى كَانَ يُصِيبُنَا كُلَّ يَوْمٍ تَمْرَةٌ .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৪৭। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনশ লোকের একটি বাহিনী প্রেরণ করেন এবং আবু উবাইদা ইবনে জাররাহ (রাযিঃ) কে তাঁদের আমীর নিযুক্ত করেন। এক পর্যায়ে তাদের পাথেয় নিঃশেষিত হয়ে যায়। তখন আবু উবাইদা (রাযিঃ) সকলের পাথেয় একই পাত্রে একত্রিত করে আমাদের নিত্যদিনকার খাদ্য সরবরাহ করতেন। শেষ পর্যন্ত এমন কি আমাদের ভাগে দৈনিক একটি করে খেজুর পড়তো।
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الْوَلِيدُ، - يَعْنِي ابْنَ كَثِيرٍ - قَالَ سَمِعْتُ وَهْبَ بْنَ كَيْسَانَ، يَقُولُ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً أَنَا فِيهِمْ إِلَى سِيفِ الْبَحْرِ . وَسَاقُوا جَمِيعًا بَقِيَّةَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ عَمْرِو بْنِ دِينَارٍ وَأَبِي الزُّبَيْرِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ وَهْبِ بْنِ كَيْسَانَ فَأَكَلَ مِنْهَا الْجَيْشُ ثَمَانِيَ عَشْرَةَ لَيْلَةً .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৪৮। আবু কুরায়ব (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি বাহিনীকে সমুদ্রে উপকূলের দিকে পাঠালেন, আমিও তাতে ছিলাম। হাদীসের বাকি অংশ আমর ইবনে দিনার ও আবু যুবাইর (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে ওয়াহব ইবনে কায়সান (রাহঃ) এর হাদীসে আছে যে, ’সেনাবাহিনী আঠারো রাত দিন পর্যন্ত তা থেকে খেয়েছিল।’
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو الْمُنْذِرِ الْقَزَّازُ، كِلاَهُمَا عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ، عَبْدِ اللَّهِ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا إِلَى أَرْضِ جُهَيْنَةَ وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ رَجُلاً وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِهِمْ .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৪৯। হাজ্জাজ ইবনে শা’ঈর ও মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একটি বাহিনীকে জুহায়না গোত্রের এলাকায় প্রেরণ করেছিলেন এবং এক ব্যক্তিকে তার আমীর নিযুক্ত করেছিলেন। বাকি অংশ পূর্ববতীদের হাদীসের অনুরূপ।
৫. গৃহপালিত গাধা খাওয়া হারাম
باب تَحْرِيمِ أَكْلِ لَحْمِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكِ بْنِ أَنَسٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ، اللَّهِ وَالْحَسَنِ ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ .
Narrator: হযরত আলী ইবনে আবী তালিব (রাঃ)
৪৮৫০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, খায়বর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মুত’আ বিবাহ করা এবং গূহপালিত গাধার গোশত খেতে বারণ করেছেন।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، ح وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ يُونُسَ وَعَنْ أَكْلِ، لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ .
Narrator: ইবনে শিহাব যুহরী (রহঃ)
৪৮৫১। আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে নুমাইর, যুহাইর ইবনে হারব, অন্য এক সনদে এবং ইবনে নুমাইর (রাহঃ) এর ভিন্ন সূত্রে। আবু তাহির, হারামালা, ইসহাক ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... যুহরী (রাহঃ) থেকে এ সনদে বর্ণনা করেন। তবে ইউনুস এর বর্ণনায় রয়েছে যে, গৃহপালিত গাধার গোশত আহার করতে নিষেধ করেছেন।
وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلاَهُمَا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ، أَخْبَرَهُ أَنَّ أَبَا ثَعْلَبَةَ قَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ .
Narrator: হযরত আবু ছালাবা আল-খুশানী রাযি.
৪৮৫২। হাসান ইবনে আলী হুলওয়ানি ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবু সা’লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত হারাম করে দিয়েছেন।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، وَسَالِمٌ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৫৩। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي نَافِعٌ، قَالَ قَالَ ابْنُ عُمَرَ ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا أَبِي وَمَعْنُ بْنُ عِيسَى، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْحِمَارِ الأَهْلِيِّ يَوْمَ خَيْبَرَ وَكَانَ النَّاسُ احْتَاجُوا إِلَيْهَا .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৫৪। হারুন ইবনে আব্দুল্লাহ ও ইবনে আবু উমর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর দিবসে গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন অথচ সেদিন লোকদের জন্য (তার অভাব ছিল) খুবই খাদ্যাভাব ছিল।
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، قَالَ سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، فَقَالَ أَصَابَتْنَا مَجَاعَةٌ يَوْمَ خَيْبَرَ وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَصَبْنَا لِلْقَوْمِ حُمُرًا خَارِجَةً مِنَ الْمَدِينَةِ فَنَحَرْنَاهَا فَإِنَّ قُدُورَنَا لَتَغْلِي إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ اكْفَئُوا الْقُدُورَ وَلاَ تَطْعَمُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا فَقُلْتُ حَرَّمَهَا تَحْرِيمَ مَاذَا قَالَ تَحَدَّثْنَا بَيْنَنَا فَقُلْنَا حَرَّمَهَا أَلْبَتَّةَ وَحَرَّمَهَا مِنْ أَجْلِ أَنَّهَا لَمْ تُخَمَّسْ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)
৪৮৫৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আলী ইবনে মুসহির শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) কে গৃহপালিত গাধার গোশত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, খায়বরের দিন আমাদের দারুণ ক্ষুধা পেয়েছিল। আমরা সে দিন রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে ছিলাম। নগরের উপকন্ঠে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। আমরা সেগুলো জবাই করলাম। আমাদের ডেগচীসমূহ যখন টগবগ করছিল এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোষক ঘোষণা করল যে, ডেগচিগুলো উল্টিয়ে দাও এবং গৃহপালিত গাধার গোশতের একটুও খেয়ো না। আমি বললাম, কোন ধরনের হারাম করলেন? রাবী বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম এবং বললাম, চিরতরেই হারাম করেছেন। (কিংবা) গনিমতের এক পঞ্চমাংশ বাদ না রাখার কারণে তা হারাম করা হয়েছে।
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ أَصَابَتْنَا مَجَاعَةٌ لَيَالِيَ خَيْبَرَ فَلَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَقَعْنَا فِي الْحُمُرِ الأَهْلِيَّةِ فَانْتَحَرْنَاهَا فَلَمَّا غَلَتْ بِهَا الْقُدُورُ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ اكْفَئُوا الْقُدُورَ وَلاَ تَأْكُلُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا - قَالَ - فَقَالَ نَاسٌ إِنَّمَا نَهَى عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَنَّهَا لَمْ تُخَمَّسْ . وَقَالَ آخَرُونَ نَهَى عَنْهَا أَلْبَتَّةَ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)
৪৮৫৬। আবু কামিল ফুযায়ল ইবনে হুসাইন (রাহঃ) ......... সুলাইমান শায়বানী (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, খায়বরের রাতগুলোতে আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ি। যখন খায়বরে বিজয়ের দিন হলো, আমরা গৃহপালিত গাধাগুলোর উপর ঝাপিয়ে পড়লাম এবং সেগুলো যবেহ করলাম। তারপর যখন ডেগচীতে তা টগবগ করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোষক ঘোষণা করল যে, ডেগচীগুলো উল্টিয়ে দাও এবং গৃহপালিত গাধাগুলোর কিছুই খেয়ো না। রাবী বলেন, তখন কিছু সংখ্যক লোক বললো, যেহেতু গনিমতের এক পঞ্চমাংশ বের করা হয়নি এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) তা নিষিদ্ধ ঘোষণা করেছেন। আবার অন্যরা বললো, না, তা চিরতরে নিষিদ্ধ করা হয়েছে।
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، - وَهُوَ ابْنُ ثَابِتٍ - قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولاَنِ أَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اكْفَئُوا الْقُدُورَ .
Narrator: আদী ইবনে ছাবিত (রহঃ)
৪৮৫৭। উবাইদুল্লাহ ইবনে মুআয (রাহঃ) ......... আদী ইবনে সাবিত (রাহঃ) বলেন, আমি বারা ইবনে এবং আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমরা কিছু সংখ্যক গৃহপালিত গাধা পেলাম। আমরা তা রান্না শুরু করছি; এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোষক ঘোষণা করলো, ওহে! তোমাদের ডেগচীগুলো উল্টিয়ে দাও।
وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ الْبَرَاءُ أَصَبْنَا يَوْمَ خَيْبَرَ حُمُرًا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ اكْفَئُوا الْقُدُورَ .
Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
৪৮৫৮। ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... বারা (রাযিঃ) বলেন, খায়বর দিবসে আমরা কিছু সংখ্যক গৃহপালিত গাধা পেয়ে যাই। হঠাৎ রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোষক ঘোষণা করলো, ডেগচীগুলো উল্টিয়ে দাও।
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ نُهِينَا عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، .
Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
৪৮৫৯। আবু কুরায়ব ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সাবিত ইবনে উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমাদেরকে গৃহপালিত গাধা (খাওয়া) থেকে বারণ করা হয়েছে।
Narrator: হযরত বারা’ ইবনে আযিব (রাঃ)
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ يُوسُفَ الأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لاَ أَدْرِي إِنَّمَا نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ خَيْبَرَ لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৬১। আহমাদ ইবনে ইউসুফ আযদী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জানি না রাসূলুল্লাহ (ﷺ) এ জন্যেই তা নিষেধ করলেন কিনা যে, এগুলো লোকের পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তাই পরিবহন ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি তা অপছন্দ করলেন। কিংবা খায়বর দিবসে গৃহপালিত গাধার গোশত তিনি (চিরতরে) হারাম করে দিলেন।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ، - وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ - عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى خَيْبَرَ ثُمَّ إِنَّ اللَّهَ فَتَحَهَا عَلَيْهِمْ فَلَمَّا أَمْسَى النَّاسُ الْيَوْمَ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ أَوْقَدُوا نِيرَانًا كَثِيرَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا هَذِهِ النِّيرَانُ عَلَى أَىِّ شَىْءٍ تُوقِدُونَ " قَالُوا عَلَى لَحْمٍ . قَالَ " عَلَى أَىِّ لَحْمٍ " . قَالُوا عَلَى لَحْمِ حُمُرٍ إِنْسِيَّةٍ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَهْرِيقُوهَا وَاكْسِرُوهَا " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَوْ نُهَرِيقُهَا وَنَغْسِلُهَا قَالَ " أَوْ ذَاكَ " .
Narrator: সালামা ইবনুল আকওয়া' (রাঃ)
৪৮৬২। মুহাম্মাদ ইবনে আব্বাদ ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে খায়বর অভিমুখে অভিযানে বের হলাম। আল্লাহ তাদের জন্য বিজয় দান করলেন। বিজয়ের দিন যখন সন্ধ্যা হলো, অনেক আগুন জ্বালানো হলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন জিজ্ঞাসা করলেন, আগুনের এ ছড়াছড়ি কিসের জন্য? লোকজন বললো, গোশত পাকানো হচ্ছে। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কিসের গোশত? তারা বললেন, গৃহপালিত গাধার গোশত। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এগুলো ফেলে দাও এবং (পাত্র)-গুলো ভেঙ্গে ফেল। তখন এক ব্যক্তি বলে উঠলো আমরা এগুলো ফেলে দেবো আর ঐ (পাত্র)-গুলো কি ধুয়ে নেবো? তিনি বললেন, তাও করতে পারো।
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ مَسْعَدَةَ، وَصَفْوَانُ بْنُ عِيسَى، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، كُلُّهُمْ عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، بِهَذَا الإِسْنَادِ .
Narrator: ইয়াযীদ ইবনে আবু উবায়দ (রহঃ)
৪৮৬৩। ইসহাক ইবনে ইবরাহীম ও আবু বকর ইবনে নযর (রাহঃ) ......... ইয়াযীদ ইবনে আবু উবাইদ (রাহঃ) এ সনদে (হাদীসখানা) বর্ণনা করেছেন।
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ أَصَبْنَا حُمُرًا خَارِجًا مِنَ الْقَرْيَةِ فَطَبَخْنَا مِنْهَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلاَ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْهَا فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ . فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا وَإِنَّهَا لَتَفُورُ بِمَا فِيهَا .
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪৮৬৪। ইবনে আবু উমর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন খায়বর জয় করলেন তখন জনপদের বাইরে আমরা কতকগুলো গাধা পেয়ে গেলাম। আমরা তার কয়েকটা রান্না করলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর ঘোষক ঘোষণা করলোঃ জেনে রাখো, আল্লাহ ও তাঁর রাসুল তা থেকে তোমাদেরকে বারণ করছেন। এগুলো হচ্ছে নাপাক, এগুলো শয়তানের কাজ। তখন ডেগচীগুলো উল্টিয়ে দেয়া হলো যা আছে তা সহ। তখন ডেগচীগুলো তাতে যা ছিল তা (গোশত) সহ টগবগ করছিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ جَاءَ جَاءٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُكِلَتِ الْحُمُرُ . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُفْنِيَتِ الْحُمُرُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا طَلْحَةَ فَنَادَى إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ فَإِنَّهَا رِجْسٌ أَوْ نَجِسٌ . قَالَ فَأُكْفِئَتِ الْقُدُورُ بِمَا فِيهَا .
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
৪৮৬৫। মুহাম্মাদ ইবনে মিনহাল যরীর (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন খায়বরের দিন হলো, তখন জনৈক আগন্তুক এসে বললো, ইয়া রাসুলাল্লাহ গাধা সব খাওয়া হয়ে গেল। তার কিছুক্ষণ পর আর একজন এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! গাধাগুলি শেষ করে দেওয়া হলো। তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু তালহা (রাযিঃ) কে নির্দেশ দিলেন। সে মতে তিনি উচ্চঃস্বরে ঘোষণা দিলেন, আল্লাহ ও তার রাসুল তোমাদেরকে গাধার গোশত খেতে বারণ করেছেন। কেননা তা হচ্ছে অপবিত্র। রাবী বলেন, তারপর ডেগচীগুলো সব তাতে যা আছে তার সবসহ উল্টিয়ে দেওয়া হলো।
৬. ঘোড়ার গোশত আহার করা
باب فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ، بْنِ عَلِيٍّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ وَأَذِنَ فِي لُحُومِ الْخَيْلِ .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৬৬। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আবু বারী আতাকী ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) খায়বর দিবসে গৃহপালিত গাধার গোশত খেতে বারণ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন।
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي وَحَفْصُ بْنُ غِيَاثٍ، وَوَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ نَحَرْنَا فَرَسًا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَكَلْنَاهُ .
Narrator: হযরত আসমা বিনতে আবু বকর রাযি.
৪৮৬৮। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমরা ঘোড়া জবাই করেছি এবং তা খেয়েছি।
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ كِلاَهُمَا عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ .
Narrator: হিশাম ইবনে উরওয়া (রহঃ)
৪৮৬৯। ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও আবু কুরায়ব (রাহঃ) ......... হিশাম (রাহঃ) থেকে এ সনদে হাদীস বর্ণনা করেছেন।
৭. গুই সাপ (শণ্ডা) হালাল
باب إِبَاحَةِ الضَّبِّ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ عَنْ إِسْمَاعِيلَ، قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الضَّبِّ فَقَالَ " لَسْتُ بِآكِلِهِ وَلاَ مُحَرِّمِهِ " .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৭০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ও ইবনে হুজর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) কে গুইশাপ (অথবা পাহাড়ী শণ্ডা) সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেনঃ আমি নিজে তা খাইও না, এবং তা হারামও বলি না।
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৭১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে গুইশাপ (শণ্ডা) খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলো; তখন তিনি বললেনঃ আমি তা খাই না এবং তা হারামও বলি না।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৭২। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে মিম্বরে বসা অবস্থায় গুইশাপ (শণ্ডা) খাওয়া সম্পর্কে প্রশ্ন করলো। জবাবে তিনি বললেন, আমি খাইও না এবং হারামও বলি না।
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، بِمِثْلِهِ فِي هَذَا الإِسْنَادِ .
Narrator: উবাইদুল্লাহ ইবনু উমার (রহঃ)
৪৮৭৩। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... উবাইদুল্লাহ (রাহঃ) থেকে এ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
وَحَدَّثَنَاهُ أَبُو الرَّبِيعِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ، اللَّهِ حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، قَالَ سَمِعْتُ مُوسَى بْنَ عُقْبَةَ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ، الأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ، كُلُّهُمْ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الضَّبِّ بِمَعْنَى حَدِيثِ اللَّيْثِ عَنْ نَافِعٍ غَيْرَ أَنَّ حَدِيثَ أَيُّوبَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضَبٍّ فَلَمْ يَأْكُلْهُ وَلَمْ يُحَرِّمْهُ وَفِي حَدِيثِ أُسَامَةَ قَالَ قَامَ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ .
Narrator: নাফি‘ (রহঃ)
৪৮৭৪। আবুর রাবী, কুতায়বা, যুহাইর ইবনে হারব, ইবনে নুমাইর, হারুন ইবনে আব্দুল্লাহ ও হারুন ইবনে সাঈদ আয়লী (রাহঃ) ......... নাফি (রাহঃ) সূত্রে ও ইবনে উমর (রাযিঃ) কর্তৃক নবী (ﷺ) থেকে গুইশাপ সম্পর্কে লাঈস কর্তৃক নাফি’ থেকে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। তবে আইয়ুব কর্তৃক বর্ণিত হাদীসে এতটুকু বেশী আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গুইশাপ (শণ্ডা) নিয়ে আসা হলো। তিনি তা আহার করেন নি এবং হারামও বলেননি। আর উসামা (রাযিঃ) এর হাদীসে আছে যে, এক ব্যক্তি মসজিদে দাঁড়ালো, রাসূলুল্লাহ (ﷺ) তখন মিম্বরে আসীন ছিলেন ......।
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، سَمِعَ الشَّعْبِيَّ، سَمِعَ ابْنَ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ سَعْدٌ وَأُتُوا بِلَحْمِ ضَبٍّ فَنَادَتِ امْرَأَةٌ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُ لَحْمُ ضَبٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُوا فَإِنَّهُ حَلاَلٌ وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي " .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৭৫। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) এর সঙ্গে তার কতিপয় সাহাবী ছিলেন। তাদের মধ্যে সা’দ (রাযিঃ) ছিলেন। তাদের সম্মুখে গুইশাপ এর গোশত পরিবেশন করা হলো। তখন নবী (ﷺ) এর একজন স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, এটা কিন্তু গুইসাপের গোশত! তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তা খেতে পারো, কেননা এটা হালাল, তবে এটা আমার (অভ্যস্ত) খাদ্য নয়।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا قَالَ كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِمْ سَعْدٌ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ)
৪৮৭৬। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... তাওবা আম্বরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শা’বী (রাহঃ) আমাকে বলেছেনঃ তুমি কি নবী (ﷺ) থেকে বর্ণিত হাসান (রাযিঃ) এর হাদীসটি শুনেছ? আমি তো প্রায় দু’বছর বা দেড় বছর ইবনে উমর (রাযিঃ) এর সান্নিধ্যে বসেছি, কিন্তু তাকে এ হাদীসটি ছাড়া নবী (ﷺ) থেকে অন্য কিছু রিওয়ায়াত করতে শুনিনি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কতিপয় সাহাবীর মধ্যে সা’দ (রাযিঃ) ও ছিলেন, মু’আয (রাযিঃ) এর হাদীসের অনুরূপ।
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ، بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ مَيْمُونَةَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاَّتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " . قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৭৭। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মায়মুনা (রাযিঃ) এর কাছে গেলাম। তখন ভুনা গুইশাপ আনা হলো। রাসূলুল্লাহ (ﷺ) তার হাত সেদিকে প্রসারিত করলেন। মায়মুনা (রাযিঃ) এর বাড়িতে উপস্থিত মহিলাদের একজন বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যা খেতে ইচ্ছে করছেন সে সম্বন্ধে তোমরা তাকে অবহিত কর। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত তুলে নিলেন। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! এটা কি হারাম তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকায় নেই, তাই আমার কাছে (অভ্যাস না থাকার কারণে) তা অপছন্দনীয়। খালিদ (রাযিঃ) বলেনঃ তারপর আমি তা (পাত্রটি) টেনে নিয়ে খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) দেখতে থাকলেন।
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، جَمِيعًا عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ، بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ قَلَّمَا يُقَدَّمُ إِلَيْهِ طَعَامٌ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ فَأَهْوَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ إِلَى الضَّبِّ فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الْحُضُورِ أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا قَدَّمْتُنَّ لَهُ . قُلْنَ هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " . قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ فَلَمْ يَنْهَنِي .
Narrator: খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ)
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي، أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ وَهْىَ خَالَتُهُ فَقُدِّمَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَحْمُ ضَبٍّ جَاءَتْ بِهِ أُمُّ حُفَيْدٍ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ وَكَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ بَنِي جَعْفَرٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَأْكُلُ شَيْئًا حَتَّى يَعْلَمَ مَا هُوَ . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ وَحَدَّثَهُ ابْنُ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ وَكَانَ فِي حَجْرِهَا .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৭৯। আবু বকর ইবনে নযর ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... তিনি বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) তাকে অবহিত করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে তাঁর খালা মায়মুনা বিনতে হারিস (রাযিঃ) এর ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে গুই সাপের গোশত পেশ করা হলো, যা উম্মে হুফায়দ বিনতে হারিস নজদ থেকে নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন বানু জাফর গোত্রের এক লোকের স্ত্রী। রাসূলুল্লাহ (ﷺ) কোন বস্তুর পরিচয় না জানা পর্যন্ত তা খেতেন না। পরবর্তী অংশ বর্ণনাকারী ইউনুস (রাহঃ) এর হাদীসের অনুরূপ। তবে হাদীসের শেষাংশে তিনি অধিক বর্ণনা করেন যে, ইবনে আসাম্ম মায়মুনা (রাযিঃ) থেকে তাকে বর্ণনা করেছেন। তিনি (ইবনে আসাম্ম) তার (মায়মুনার) লালনপালনে ছিলেন।
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي، أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ فِي بَيْتِ مَيْمُونَةَ بِضَبَّيْنِ مَشْوِيَّيْنِ . بِمِثْلِ حَدِيثِهِمْ وَلَمْ يَذْكُرْ يَزِيدَ بْنَ الأَصَمِّ عَنْ مَيْمُونَةَ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৮০। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মায়মুনা (রাযিঃ) এর ঘরে ছিলাম। এমতাবস্থায় নবী (ﷺ) এর নিকট দুটি ভুনা গুইশাপ (শণ্ডা) আনা হলো। পরবর্তী অংশ অন্যদের হাদীসের অনুরূপ। তবে বর্ণনাকারী (মা’মার) ″মায়মুনা (রাযিঃ) থেকে ইয়াযীদ ইবনে আসাম (রাহঃ)″ এর উল্লেখ করেননি।
وَحَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي خَالِدُ بْنُ، يَزِيدَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، أَنَّ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، أَخْبَرَهُ عَنِ ابْنِ، عَبَّاسٍ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِ مَيْمُونَةَ وَعِنْدَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِلَحْمِ ضَبٍّ . فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৮১। আব্দুল মালিক ইবনে শু’আয়ব ইবনে লাঈস (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মায়মুনা (রাযিঃ) এর ঘরে থাকা অবস্থায় তাঁর কাছে গুইসাপের গোশত আনা হলো। তখন খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) তাঁর কাছে উপস্থিত ছিলেন। ইবনে মুনকাদির পরবর্তী অংশ যুহুরী (রাহঃ) এর বর্ণনার সমার্থক হাদীস বর্ণনা করেন।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قَالَ ابْنُ نَافِعٍ أَخْبَرَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَهْدَتْ خَالَتِي أُمُّ حُفَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا فَأَكَلَ مِنَ السَّمْنِ وَالأَقِطِ وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا وَأُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৮৮২। মুহাম্মাদ ইবনে বাশশার ও আবু বকর ইবনে নাফি (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা উম্মে হুফায়দ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট কিছু ঘি, পনির এবং কয়েকটি গুইশাপ হাদিয়া প্রদান করেন। তিনি ঘি ও পনির থেকে কিছু খেলেন এবং অরুচিকর হওয়ার কারণে গুইশাপ খাওয়া বর্জন করলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) এর দস্তরখানে তা খাওয়া হয়। যদি হারাম হতো তা হলে রাসূলুল্লাহ (ﷺ) এর দস্তরখানে তা খাওয়া হতো না।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يَزِيدَ بْنِ، الأَصَمِّ قَالَ دَعَانَا عَرُوسٌ بِالْمَدِينَةِ فَقَرَّبَ إِلَيْنَا ثَلاَثَةَ عَشَرَ ضَبًّا فَآكِلٌ وَتَارِكٌ فَلَقِيتُ ابْنَ عَبَّاسٍ مِنَ الْغَدِ فَأَخْبَرْتُهُ فَأَكْثَرَ الْقَوْمُ حَوْلَهُ حَتَّى قَالَ بَعْضُهُمْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ آكُلُهُ وَلاَ أَنْهَى عَنْهُ وَلاَ أُحَرِّمُهُ " . فَقَالَ ابْنُ عَبَّاسٍ بِئْسَ مَا قُلْتُمْ مَا بُعِثَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مُحِلاًّ وَمُحَرِّمًا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ عِنْدَ مَيْمُونَةَ وَعِنْدَهُ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَامْرَأَةٌ أُخْرَى إِذْ قُرِّبَ إِلَيْهِمْ خِوَانٌ عَلَيْهِ لَحْمٌ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَأْكُلَ قَالَتْ لَهُ مَيْمُونَةُ إِنَّهُ لَحْمُ ضَبٍّ . فَكَفَّ يَدَهُ وَقَالَ " هَذَا لَحْمٌ لَمْ آكُلْهُ قَطُّ " . وَقَالَ لَهُمْ " كُلُوا " . فَأَكَلَ مِنْهُ الْفَضْلُ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْمَرْأَةُ . وَقَالَتْ مَيْمُونَةُ لاَ آكُلُ مِنْ شَىْءٍ إِلاَّ شَىْءٌ يَأْكُلُ مِنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ، جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضَبٍّ فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهُ وَقَالَ " لاَ أَدْرِي لَعَلَّهُ مِنَ الْقُرُونِ الَّتِي مُسِخَتْ " .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৮৮৪। ইসহাক ইবনে ইবরাহীম ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি গুইশাপ আনা হলে তিনি তা খেতে অস্বীকার করলেন এবং বললেন জানি না, এটা সে সকল উম্মত থেকে হতে পারে, যাদের বিকৃত করে দেওয়া হয়েছিল।
وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ سَأَلْتُ جَابِرًا عَنِ الضَّبِّ، فَقَالَ لاَ تَطْعَمُوهُ . وَقَذِرَهُ وَقَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يُحَرِّمْهُ . إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْفَعُ بِهِ غَيْرَ وَاحِدٍ فَإِنَّمَا طَعَامُ عَامَّةِ الرِّعَاءِ مِنْهُ وَلَوْ كَانَ عِنْدِي طَعِمْتُهُ .
Narrator: আবুয যুবায়র (রহঃ)
৪৮৮৫। সালামা ইবনে শাবীব (রাহঃ) ......... আবু যুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির (রাযিঃ) কে গুইসাপ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটি তোমরা খেও না। তিনি এটি অপছন্দ করলেন। তিনি আরও বললেন, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলেছেন, নবী (ﷺ) এটিকে হারাম করেননি। আল্লাহ তাআলা এর দ্বারা অনেক লোককে উপকৃত করছেন। কেননা, এটি প্রায় সকল রাখালের খাদ্য। আমার কাছে থাকলে আমিও খেতাম।
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ مَضَبَّةٍ فَمَا تَأْمُرُنَا أَوْ فَمَا تُفْتِينَا قَالَ " ذُكِرَ لِي أَنَّ أُمَّةً مِنْ بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ " . فَلَمْ يَأْمُرْ وَلَمْ يَنْهَ . قَالَ أَبُو سَعِيدٍ فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ قَالَ عُمَرُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَنْفَعُ بِهِ غَيْرَ وَاحِدٍ وَإِنَّهُ لَطَعَامُ عَامَّةِ هَذِهِ الرِّعَاءِ وَلَوْ كَانَ عِنْدِي لَطَعِمْتُهُ إِنَّمَا عَافَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ أَعْرَابِيًّا، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي فِي غَائِطٍ مَضَبَّةٍ وَإِنَّهُ عَامَّةُ طَعَامِ أَهْلِي - قَالَ - فَلَمْ يُجِبْهُ فَقُلْنَا عَاوِدْهُ . فَعَاوَدَهُ فَلَمْ يُجِبْهُ ثَلاَثًا ثُمَّ نَادَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الثَّالِثَةِ فَقَالَ " يَا أَعْرَابِيُّ إِنَّ اللَّهَ لَعَنَ أَوْ غَضِبَ عَلَى سِبْطٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَسَخَهُمْ دَوَابَّ يَدِبُّونَ فِي الأَرْضِ فَلاَ أَدْرِي لَعَلَّ هَذَا مِنْهَا فَلَسْتُ آكُلُهَا وَلاَ أَنْهَى عَنْهَا " .
Narrator: হযরত আবু সাঈদ খুদরী (রাঃ)
৪৮৮৭। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললো, আমি এমন নিম্ন ভূ-ভাগে বাস করি যেখানে প্রচুর গুইশাপ পাওয়া যায়। আর এই আমার পরিবারের সাধারণ (প্রধান) খাদ্য। বর্ণনাকারী বলেন, তিনি কোন উত্তর দিলেন না। আমরা তাঁকে বললাম, আবার জিজ্ঞাসা কর। সে আবার জিজ্ঞাসা করলো। কিন্তু তিনি এবারও কোন উত্তর দিলেন না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয়বারে তাকে ডেকে বললেনঃ হে বেদুইন! আল্লাহ বনী ইসরাঈলের একটি সম্প্রদায়রের প্রতি অভিসম্পাত করেন, কিংবা ক্রোধাম্বিত হয়ে তাদের বিকৃত করে সরীসৃপ জাতীয় প্রাণীতে রূপান্তরিত করে দিয়েছিলেন। জানি না, এটা তাদেরই অন্তর্ভুক্ত কিনা। কাজেই আমি এটি খাইওনা, আবার এ থেকে নিষেধও করি না।
৮. টিড্ডি খাওয়ার বৈধতা
باب إِبَاحَةِ الْجَرَادِ
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، أَبِي أَوْفَى قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ نَأْكُلُ الْجَرَادَ .
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আউফা (রাঃ)
৪৮৮৮। আবু কামিল জাহদারী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশগ্রহণ করেছি, তখন আমরা টিড্ডি খেতাম।
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، بِهَذَا الإِسْنَادِ . قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ سَبْعَ غَزَوَاتٍ وَقَالَ إِسْحَاقُ سِتَّ وَقَالَ ابْنُ أَبِي عُمَرَ سِتَّ أَوْ سَبْعَ .
Narrator: বিবিধ
৪৮৮৯। আবু বাকুর ইবনে আবি শাঈবা (রাহঃ), ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) সকলেই ইবনে উয়াইনা (রাহঃ) এর সূত্রে আবু ইয়াফূর (রাহঃ) থেকে উল্লিখিত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে আবু বকর (রাহঃ) তাঁর রিওয়ায়াতে সাতটি যুদ্ধের কথা উল্লেখ করেছেন। আর ইসহাক বলেছেন, ছয়টির কথা এবং ইবনে আবু উমর (রাহঃ) বলেছেন ছয়টি অথবা সাতটি।
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ، بْنِ جَعْفَرٍ كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ سَبْعَ غَزَوَاتٍ .
Narrator: বিবিধ
৪৮৯০। মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... আবু ইয়াফূর (রাহঃ) থেকে উক্ত সনদে হাদীস বর্ণনা করেন। তিনি বলেছেন, সাতটি যুদ্ধ।
৯. খরগোশ খাওয়ার বৈধতা
باب إِبَاحَةِ الأَرْنَبِ
Narrator: হযরত আনাস ইবনে মালিক (রাঃ)
১০. যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং কংকর (ও ঢেলা) নিক্ষেপ নিষিদ্ধ হওয়া
باب إِبَاحَةِ مَا يُسْتَعَانُ بِهِ عَلَى الاِصْطِيَادِ وَالْعَدُوِّ وَكَرَاهَةِ الْخَذْفِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا كَهْمَسٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، قَالَ رَأَى عَبْدُ اللَّهِ بْنُ الْمُغَفَّلِ رَجُلاً مِنْ أَصْحَابِهِ يَخْذِفُ فَقَالَ لَهُ لاَ تَخْذِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ - أَوْ قَالَ - يَنْهَى عَنِ الْخَذْفِ فَإِنَّهُ لاَ يُصْطَادُ بِهِ الصَّيْدُ وَلاَ يُنْكَأُ بِهِ الْعَدُوُّ وَلَكِنَّهُ يَكْسِرُ السِّنَّ وَيَفْقَأُ الْعَيْنَ . ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ فَقَالَ لَهُ أُخْبِرُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ أَوْ يَنْهَى عَنِ الْخَذْفِ ثُمَّ أَرَاكَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَلِمَةً كَذَا وَكَذَا .
Narrator: আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ)
৪৮৯২। উবাইাদুল্লাহ ইবনে মু’আয আম্বরী (রাহঃ) ......... ইবনে বুরায়দা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) তার সঙ্গীদের একজনকে কংকর (ঢেলা) ছুড়তে দেখলেন। তিনি তাকে বললেন, কংকর (ঢেলা) নিক্ষেপ করবে না। কেননা রাসূলুল্লাহ (ﷺ) কংকর ছুঁড়া পছন্দ করতেন না। অথবা বলেছেন, নিষেধ করতেন। কারণ এর দ্বারা না শিকার করা যায়, আর না শক্রকে ঘায়েল করা যায়; বরং এটি দাঁত ভাঙ্গে এবং চোখে আঘাত করে। পরে তিনি পুনরায় তাকে পাথর ছুড়তে দেখে বললেন, আমি তোমাকে জানালাম রাসূলুল্লাহ (ﷺ) কংকর ছুঁড়া পছন্দ করতেন না, অথবা তা নিষেধ করতেন। এরপরও তোমাকে পাথর ছুড়তে দেখছি? আমি তোমার সাথে এত এত দিন কথা বলব না।
حَدَّثَنِي أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا كَهْمَسٌ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
Narrator: বিবিধ
৪৮৯৩। আবু দাউদ সুলাইমান ইবনে মা’বাদ (রাহঃ) ......... কাহমাস (রাহঃ) থেকে উল্লেখিত সনদে অনুরূপ বর্ণিত আছে।
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عُقْبَةَ بْنِ صُهْبَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَذْفِ . قَالَ ابْنُ جَعْفَرٍ فِي حَدِيثِهِ وَقَالَ إِنَّهُ لاَ يَنْكَأُ الْعَدُوَّ وَلاَ يَقْتُلُ الصَّيْدَ وَلَكِنَّهُ يَكْسِرُ السِّنَّ وَيَفْقَأُ الْعَيْنَ . وَقَالَ ابْنُ مَهْدِيٍّ إِنَّهَا لاَ تَنْكَأُ الْعَدُوَّ . وَلَمْ يَذْكُرْ تَفْقَأُ الْعَيْنَ .
Narrator: আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ)
৪৮৯৪। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কংকর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। ইবনে জাফর (রাহঃ) তার রিওয়ায়েতে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আরোও বলেছেনঃ এটা শক্র ঘায়েল করে না, শিকারও মারতে পারে না বরং এটা দাত ভাঙ্গে এবং চোখ ঘায়েল করে। ইবনে মাহদী (রাহঃ) উল্লেখ করেছেন, এটা শক্রকে ঘায়েল করে না। তিনি “চোখ ঘায়েল করার কথা” উল্লেখ করেননি।
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ، بْنِ جُبَيْرٍ أَنَّ قَرِيبًا، لِعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ خَذَفَ - قَالَ - فَنَهَاهُ وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْخَذْفِ وَقَالَ " إِنَّهَا لاَ تَصِيدُ صَيْدًا وَلاَ تَنْكَأُ عَدُوًّا وَلَكِنَّهَا تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ " . قَالَ فَعَادَ . فَقَالَ أُحَدِّثُكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهُ ثُمَّ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ أَبَدًا .
Narrator: সাঈদ ইবনে জুবায়র (রহঃ)
৪৮৯৫। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) এর আত্মীয় সম্বন্ধীয় কংকর নিক্ষেপ করলে তিনি তাকে তা করতে নিষেধ করেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কংকর ছুড়তে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে, এটা না শিকার করতে পারে আর না শক্রকে ঘায়েল করতে পারে; বরং এটি দাত ভাঙ্গে আর চোখে আঘাত করে। সাঈদ (রাহঃ) বলেন, লোকটি পুনরায় এ কাজ করলে তিনি বললেন, আমি তোমাকে হাদীস শোনাচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর থেকে নিষেধ করেছেন, তারপরও তুমি কংকর নিক্ষেপ করছো? তোমার সাথে আমি কখনো কথা বলবো না।
وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
Narrator: আইয়ুব সাখতিয়ানী (রহঃ)
৪৮৯৬। ইবনে আবু উমর (রাহঃ) ......... আইয়ুব (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
১১. যবেহ ও হত্যা উত্তম পন্থায় করা ও ছুরি ধার করার নির্দেশ
باب الأَمْرِ بِإِحْسَانِ الذَّبْحِ وَالْقَتْلِ وَتَحْدِيدِ الشَّفْرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، قَالَ ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ كَتَبَ الإِحْسَانَ عَلَى كُلِّ شَىْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ " .
Narrator: হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)
৪৮৯৭। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... শাদ্দাদ ইবনে আওস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমি দুটি কথা স্মরণ রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তাআ’লা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান (যথাসাধ্য সুন্দর রূপে সম্পাদন করা) অত্যাবশ্যক করেছেন। সুতরাং তোমরা যখন (কাউকে) হত্যা করবে, তখন উত্তম পন্থার সাথে হত্যা করবে; আর যখন যবেহ করবে তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধার করে নেয় এবং তার যবেহকৃত জন্তুকে শান্তি প্রদান করে (অহেতুক কষ্ট না দেয়)।
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، كُلُّ هَؤُلاَءِ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، بِإِسْنَادِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَمَعْنَى حَدِيثِهِ .
Narrator: বিবিধ
৪৮৯৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ইসহাক ইবনে ইবরাহীম, আবু বকর ইবনে নাফি, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান দারিযী ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) তাঁরা সকলে খালিদ হাযযা (রাহঃ) থেকে ইবনে উলায়্যা (রাহঃ) বর্ণিত হাদীসের সনদ ও অর্থের অনুরূপ রিওয়ায়াত করেছেন।
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
Narrator: শু'বা ইবনুল হাজ্জাজ (রহঃ)
Narrator: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.
৪৯০০। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ তোমরা প্রাণধারী কোন কিছুকে তীরের লক্ষ্যস্থল বানাবে না।
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو كَامِلٍ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِنَفَرٍ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَتَرَامَوْنَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا . فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا .
Narrator: সাঈদ ইবনে জুবায়র (রহঃ)
৪৯০১। শায়বান ইবনে ফাররুখ ও আবু কামিল (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যারা একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। তারা ইবনে উমরকে দেখে বিক্ষিপ্ত হয়ে গেল। ইবনে উমর (রাযিঃ) বললেন, এ কাজ কে করলো? এমন কাজ যে করে রাসূলুল্লাহ (ﷺ) তাকে অভিসম্পাত করেছেন।
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِفِتْيَانٍ مِنْ قُرَيْشٍ قَدْ نَصَبُوا طَيْرًا وَهُمْ يَرْمُونَهُ وَقَدْ جَعَلُوا لِصَاحِبِ الطَّيْرِ كُلَّ خَاطِئَةٍ مِنْ نَبْلِهِمْ فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا .
Narrator: সাঈদ ইবনে জুবায়র (রহঃ)
৪৯০২। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) কিছু সংখ্যক কুরাইশ যুবকের কাছে দিয়ে অতিক্রম করছিলেন। তারা একটি পাখি বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। আর তারা পাখির মালিকের জন্য প্রতিটি লক্ষ্যভ্রষ্ট তীর নির্ধারণ করছিলো। অতঃপর তারা ইবনে উমর (রাযিঃ) কে দেখে বিচ্ছিন্ন হয়ে গেল। উমর (রাযিঃ) বললেন, কে এ কাজ করলো? যে এরূপ করেছে তার প্রতি আল্লাহর অভিসম্পাত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে অভিসস্পাত করেছেন, যে কোন প্রাণীকে লক্ষ্যস্থল বানায়।
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ، بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُقْتَلَ شَىْءٌ مِنَ الدَّوَابِّ صَبْرًا .
Narrator: জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ)
৪৯০৩। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) থেকে, অন্য সনদে আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) থেকে, অপর একটি সনদে হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) ......... থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যুবাইর (রাহঃ) আমাকে বলেছেন যে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন প্রাণীকে বেঁধে হত্যা করতে (তীরের লক্ষ্যবস্তু বানাতে) নিষেধ করেছেন।