ইয়াতীমের মাল দ্বারা ব্যবসা করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১৬ মার্চ, ২০২৫কুরবানী ও আক্বিকা, লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

নাবালেগ ইয়াতীম-মিসকীনদের টাকা দিয়ে ব্যবসা করে তার লভ্যাংশ খাওয়া জায়েয আছে কি না?

উত্তর

জায়েয নয়। কোন অভিভাবক ব্যক্তিগতভাবে ইয়াতীমের মাল অপচয় ও আত্মসাৎ করবে না। তার নৈতিক দায়িত্ব হচ্ছে- তার ধন- সম্পদের সার্বিক তত্ত্বাবধান করা এবং ইয়াতীম বালেগ না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বে সংরক্ষণ করা। (প্রমাণ: তাফসীরে মা'আরিফুল কুরআন, ২২৯)

ইয়াতীমের মাল দ্বারা ব্যবসা করা | ইসলামী যিন্দেগী