মাসাইল
১০০%
মাযার বা কবর যিয়ারতের জন্য সফর করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
কোন বুযুর্গের কবর বা মাজার যিয়ারত করার জন্য দূর দূরান্তের সফর করা, যেমন আজমীর শরীফ যাওয়া, সিলেট যাওয়া জায়েয আছে কি?
উত্তর
গায়রুল্লার কাছে কোন কিছু প্রার্থনা করা শিরক। এটা ঘরে বসে হোক বা মাযারের সামনে হোক। তবে যদি কোন কিছু সাওয়াল করার উদ্দেশ্য না হয় শুধু যিয়ারতই উদ্দেশ্য হয় তাহলে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে সেখানে যাওয়া জায়েযঃ
(ক) সেই মাজারে কোন ধরনের বিদ‘আত এবং শরী‘আত পরিপন্থী কর্ম কাণ্ড হয় না।
(খ) পরিচিত জনেরা এই গমনকারীকে মুশরিক বা বিদ‘আতী মনে করে না।
(গ) দেশের হক্কানী উলামায়ে কেরামগণ উক্ত কবরে শায়িত ব্যক্তিকে সত্যিকারের ওলীআল্লাহ বলে মনে করেন।
উল্লেখ্য যে, এই ফেৎনা ফাসাদের যুগে যেহেতু এসব শর্ত পাওয়া খুবই দুরূহ ব্যাপার তাই এধরনের সফর থেকে বেঁচে থাকা উত্তম। (আহসানুল ফাতাওয়া-৮-২২৪)