অর্ধেক রাতের পরে ‘ইশার নামায আদায় করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

আমরা শুনেছি অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর ‘ইশার নামায পড়লে সেটা নাকি মাকরূহ হয়ে যায়। কথাটি কি ঠিক?

উত্তর

সুবহে সাদিক পর্যন্ত ‘ইশার নামায আদায় করা যায়। কেউ যদি বিনা কারণে অযথা দেরী করে অর্ধ রাতের পরে ‘ইশার নামায পড়ে তাহলে তা মাকরূহ হবে। কিন্তু যদি কোন উষর বশতঃ এমন হয়ে থাকে তাহলে কোন অসুবিধা নেই। (ইমদাদুল আহকাম-১-৪০৭)

অর্ধেক রাতের পরে ‘ইশার নামায আদায় করা | ইসলামী যিন্দেগী