মাসাইল
১০০%
মহিলাদের জামা‘আতের সাথে মাহরাম ছাড়া সফর করা
প্রশ্ন
কিছু সংখ্যক পরিচিত এবং বন্ধু ভাবাপন্ন মহিলা তাদের মাহরামদের সাথে সফরে যাচ্ছে, এমতাবস্থায় এমন একজন মহিলা যার সাথে কোন মাহরাম নেই সেকি ঐ জামা‘আতের সাথে সফর করতে পারবে?
উত্তর
সফরকারী মহিলাদের প্রত্যেকেরই মাহরাম থাকা জরুরী। নির্ভর যোগ্য মহিলাদের সাথেও মাহরাম ছাড়া সফর করা জায়েয নেই। হাদীস শরীফে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে।