মাসাইল
১০০%
মেয়ের বিয়ের জন্য যে অলংকার বানিয়ে রেখেছে তার যাকাত কার উপর?
প্রশ্ন
মেয়ের বিবাহের জন্য অলংকার বানিয়ে রাখা হয়েছে। এখন তার যাকাত পিতা-মাতার উপর না মেয়ের উপর?
উত্তর
মেয়েকে যদি সেই অলংকারের মালিক বানিয়ে দেয়া হয় আর মেয়ে নাবালেগ হয় তাহলে কারোর উপরই যাকাত ওয়াজিব হবে না। আর মেয়ে বালেগ হলে তার উপর যাকাত ফরয হবে। পক্ষান্তরে মেয়েকে যদি মালিক না বানানো হয় তাহলে বর্তমানে যার মালিকানায় আছে তাকেই যাকাত আদায় করতে হবে। (ফাতওয়ায়ে মাহমুদিয়া-১১-১২৬)