রোযা অবস্থায় প্লেনে সফর করলে কোন হিসাবে ইফতার করবে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

একজন রোযাদার ব্যক্তি প্লেনে সফর করছে। ঢাকা থেকে দুবাই তার গন্তব্য। প্লেন যখন করাচীর আকাশে তখন সেখানে ইফতারের সময় হয়ে গেছে এবং করাচীর লোকেরা ইফতার ও করছে। এদিকে প্লেন উচুতে থাকার কারণে যাত্রীরা তখনও সূর্য দেখতে পাচ্ছে। এমতাবস্থায় নীচের সময় অনুযায়ী ইফতার করবে নাকি সূর্য যাত্রীদের দৃষ্টির আড়াল হলে ইফতার করবে। অনেক সময় প্লেনের ক্রুরা জমীনের সময় অনুযায়ী ইফতারের ঘোষণা দিয়ে দেয় অথচ আকাশে তখনো সূর্য দৃষ্টি গোচর হয়, এমতাবস্থায় কি করণীয়?

উত্তর

প্লেন চলা অবস্থায় প্লেন থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত হিসাবে ধরা হবে। যে শহরের উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে ঐ শহরের সময় ধর্তব্য হবে না। সুতরাং নীচের শহরে যদি সূর্য অস্ত যেয়ে থাকে কিন্তু প্লেন থেকে দিগন্ত রেখায় সূর্য দৃষ্টি গোচর হয় তাহলে প্লেনের যাত্রীর জন্য ইফতার করা এবং মাগরিবের নামায পড়া জায়েয হবে না।

রোযা অবস্থায় প্লেনে সফর করলে কোন হিসাবে ইফতার করবে | ইসলামী যিন্দেগী