দুনিয়াতে কয়েকজন স্বামী জান্নাতে কাকে পাবে?

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৬ ফেব্রুয়ারি, ২০২৫মহিলাদের বিষয়

প্রশ্ন

মুমিন পুরুষরা জান্নাতে হুর পাবে, কিন্তু মুমিনা নারীরা কি পাবে? যদি তারা স্বামী পায় তাহলে দুনিয়ার ঐ স্বামী না কি অন্য কেউ? যে পুরুষের দুনিয়াতে কয়েকজন স্ত্রী ছিল সে জান্নাতে সব স্ত্রীদের কে পাবে না কি একজনকে। অনুরূপভাবে যে মহিলার দুনিয়াতে কয়েকজন স্বামী ছিল সে কোন স্বামী পাবে? স্বামীরা নিজ নিজ স্ত্রীদেরকে সেখানে পাবে কি না?

উত্তর

জান্নাতি মহিলারা তাদের দুনিয়াবী স্বামীদেরকেই পাবে। কোন মহিলার যদি দুনিয়াতে বিবাহ না হয়ে থাকে তাহলে যাকে সে পছন্দ করবে তার সাথেই বিবাহ দিয়ে দেয়া হবে। কাউকে যদি পছন্দ না করে তাহলে হুরদের মধ্যে একজনকে পুরুষ বানিয়ে আল্লাহ পাক তার সাথে বিবাহ করিয়ে দেবেন। যে মহিলার দুনিয়াতে কয়েক জন স্বামী ছিল তার সম্বন্ধে কেউ কেউ বলেন যে ঐ সব স্বামীর মধ্যে থেকে যাকে পছন্দ করবে তার সাথেই থাকতে পারবে, আবার কেউ কেউ বলেন যে, সর্বশেষ যে স্বামী ছিল তাকেই পাবে। আর যে পুরুষের কয়েকজন স্ত্রী ছিল সে সকলকেই পাবে। (ফাতওয়া মাহমুদিয়া-৫-২৯৮)

দুনিয়াতে কয়েকজন স্বামী জান্নাতে কাকে পাবে? | ইসলামী যিন্দেগী