যাকাত আদায়ের সময় নিয়ত করা
প্রশ্ন
যাকাত আদায় করার সময় নিয়ত করার তরীকা কি? যখন মাল পৃথক করা হবে তখন নিয়ত করতে হবে নাকি দেয়ার সময় নিয়ত করলেও চলবে? এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
নিয়ত তো অবশ্যই করতে হবে। কেননা নিয়তের উপরই আমলের কার্য্যকারিতা নির্ভর করে। এই নিয়তটা যাকাতের মাল পৃথক করার সময়ও করা যেতে পারে, আবার হকদার কে যাকাত দেয়ার সময় ও করা যেতে পারে। যদি মন হয় যে, যাকাতের ইরাদা তো করেছে কিন্তু এই নিয়তে সমস্ত সম্পত্তি থেকে যাকাতের মাল পৃথক না করে সারা বছর অল্প অল্প দান করতে রয়েছে এবং এই দেয়ার সময়ও যাকাতের নিয়ত করে নাই, বছরের শেষে এসে নিয়ত করছে যে এতদিন যা কিছু দান-খয়রাত করলাম সে সব যাকাত। তাহলে এই নিয়তে যাকাত আদায় হবে না।
মাসআলা: যাকাত আদায় করার জন্য যদি কাউকে উকিল বানায় তাহলে তার হাতে টাকা তুলে দেয়ার সময় যাকাতের নিয়ত করাই যথেষ্ট।
মাসআলা: কোন অভাবী ব্যক্তিকে নিয়ত ছাড়াই কিছু টাকা দিল, অতঃপর যাকাতের নিয়ত করল, তাহলে এই নিয়ত ঐ সময় পর্যন্ত সহীহ হবে যতক্ষণ উক্ত অভাবী ব্যক্তির কাছে টাকা বিদ্যমান থাকবে। আর যদি সে খরচ করে ফেলে তাহলে যাকাতের নিয়ত সহীহ হবে না। (ফাতওয়া দারুল উলুম ৬:৭৯)