মৃত ব্যক্তির বাড়ীতে খানা পাঠানোর হুকুম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

কেউ মারা গেলে তার পরিবারবর্গ শোক পালন করে এবং পাড়া-প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাদের নিকট খানা পাঠায়। শরী‘আতের দৃষ্টিতে এটার কী হুকুম?

উত্তর

মৃত ব্যক্তির স্ত্রী ছাড়া অন্য কারো জন্য তিন দিনের বেশী শোক পালন করার অনুমতি নেই। মৃত ব্যক্তির বাড়ীতে রান্না বান্না করা তো নিষেধ নয় তবে ঐ সময় যেহেতু তারা শোকে মুহ্যমান থাকে তাই নিকটাত্মীয়দের জন্য তাদেরকে দুই বেলা খানা দেয়া মুস্তাহাব। এর চাইতে বেশী নয়। (ঐ-৩-১১৭)

মৃত ব্যক্তির বাড়ীতে খানা পাঠানোর হুকুম | ইসলামী যিন্দেগী