মাসাইল
১০০%
মহিলাদের জন্য ড্রাইভারের সাথে একা একা সফর করা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মার্চ, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি
প্রশ্ন
যাদের প্রাইভেট গাড়ী আছে অনেক সময় দেখা যায় তাদের স্ত্রী বা মেয়ে ড্রাইভারের সাথে একা একা গাড়ীতে যাওয়া আসা করে অন্য কোন পুরুষ সাথে থাকে না। তাছাড়া স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদেরকে সাধারণত ড্রাইভারই আনা নেয়া করে থাকে। ড্রাইভারের সাথে এ ধরনের একাকী সফর জায়েয আছে কি?
উত্তর
গাড়ীতে যদি দুই বা ততোধিক মেয়ে থাকে তাহলে ড্রাইভারের সাথে যাওয়া জায়েয আছে, একজন হলে তাকে আনা নেয়া জায়েয নেই। কেননা এতে পর পুরুষের সাথে নির্জনতা (খালওয়াত বিল আজনাবিয়া) অবলম্বন করা লাযেম আসে, যা নারী পুরুষ উভয়ের জন্য হারাম। (ঐ-৮-৫১)