মাসাইল
১০০%
অফিসের জিনিষ ব্যক্তিগত কাজে ব্যবহার করা
প্রশ্ন
সরকারী কর্মচারীদেরকে অফিসের কাজের জন্য বিভিন্ন স্টেশনারী জিনিষ যেমন কলম পেন্সিল খাতা ইত্যাদি দেয়া হয়। অনেক সময় দেখা যায় সেগুলি শেষ হওয়ার আগেই পরবর্তী মাসে নতুন করে আবার দেয়া হয়। এখন প্রশ্ন হল পিছনের বেঁচে যাওয়া ঐ জিনিষগুলি বাড়ীতে বা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা?
উত্তর
সরকারী সামান-পত্র বাড়ীতে নিয়ে যাওয়া জায়েয নেই। সেগুলিকে সরকারী কাজেই ব্যবহার করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে যদি ব্যক্তিগত কাজেও ব্যবহার করার অনুমতি থাকে তাহলে নিয়ে যাওয়া জায়েয হবে। (ঐ-১৪৯)