কুরবানীর পশু হারিয়ে গেলে বা মারা গেলে

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৪ এপ্রিল, ২০২৫কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

এক ব্যক্তি কুরবানীর জন্য একটি ছাগল কিনেছিল। ঘটনাক্রমে সেটি হারিয়ে গেল, ঈদের ৪/৫ দিন পর আবার সেটিকে পাওয়া গেলে কি করণীয়?

উত্তর

যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব সেই ব্যক্তি কুরবানীর পশু কেনার পর যদি সেটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অন্য আরেকটি কিনে কুরবানী করা ওয়াজিব। পরের টা কুরবানী করার পর যদি প্রথমটাও পাওয়া যায় তাহলে সেটাকে ও কুরবানী করা উত্তম তবে ওয়াজিব না। আর যদি উক্ত ব্যক্তি গরীব হয় যে, প্রথম থেকে তার উপর কুরবানী ওয়াজিব ছিলনা, নফল কুরবানীর জন্য সে পশু ক্রয় করেছিল অতঃপর সেটা মরে গেল বা হারিয়ে গেল, তাহলে তার জিন্মায় দ্বিতীয় বার আর পশু কেনা জরুরী নয়, কুরবানীর দিনগুলিতে যদি হারিয়ে যাওয়া ঐ পশুটি পাওয়া যায় তাহলে সেটাকে কুরবানী করা ওয়াজিব হবে। আর যদি কুরবানীর দিনগুলি অতিবাহিত হওয়ার পরে পাওয়া যায় তাহলে সরাসরি ঐ পশু অথবা তার বিক্রয়লব্ধ টাকা সদকাকরে দিতে হবে। (বাদায়িউস সানায়ি ৫-৬৬, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৪-৩০৩)

কুরবানীর পশু হারিয়ে গেলে বা মারা গেলে | ইসলামী যিন্দেগী