পেশাদার ফকীরদেরকে যাকাত দেয়া

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

এমন পেশাদার ফকীর যারা ইচ্ছা করলে মেহনত-মজদুরী করে জীবন যাপন করতে পারে, তাদেরকে যাকাত দেয়া জায়েয আছে কি?

উত্তর

ঐ সব ফকীরদের বাহ্যিক অবস্থা দেখে যদি আসলেই অভাবী বলে মনে হয় তাহলে তাদেরকে যাকাত দেয়া জায়েয হবে তাই প্রকৃতই তারা অভাবী হোক বা না হোক। দাতা তো তার নিয়ত অনুযায়ী সাওয়াব পেয়ে যাবে এবং যাকাত ও আদায় হয়ে যাবে। (দারুল উলুম-৬/২২৯)

মাসআলাঃ যাকে যাকাত দেয়া হচ্ছে তাকে যদি চেহারা সুরতে ফকীর মনে হয় অথবা সে ফকীরদের সাথে একত্রে এসে থাকে অথবা সে চাওয়ার কারণে তাকে যাকাত দেয়া হয় তাহলে এসব সুরতে যাকাত দাতার যাকাত আদায় হয়ে যাবে। যদিও পরে এটা স্পষ্ট হয় যে, সে ধনী ছিল কিংবা যাকাতের হকদার ছিল না। (দারুল উলুম-৬-২২৮)

পেশাদার ফকীরদেরকে যাকাত দেয়া | ইসলামী যিন্দেগী