রেডিওতে প্রচারিত কুরআন তিলাওয়াত শ্রবণ করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১০ মার্চ, ২০২৫কুরআন ও তাফসীর, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল

প্রশ্ন

রেডিওতে যে কুরআন তিলাওয়াত প্রচার করা হয় সেটা শ্রবণ করা জায়েয আছে কি?

উত্তর

রেডিওতে প্রচারিত শুধুমাত্র তিলাওয়াত অর্থাৎ যা কোন সাওয়াব রেসানীর জন্য হয় না বা দুনিয়াবী কোন মাকসুদ হাসিলের জন্য হয় না সেটা শ্রবণ করা জায়েয় নেই। এবং এর কারণ হচ্ছে দুটি (ক) এধরনের তিলাওয়াত সাধারণতঃ পারিশ্রমিকের বিনিময়ে হয়ে থাকে। অথচ শুধুমাত্র তিলাওয়াত করে কোন বিনিময় গ্রহণ করা জায়েয নেই। (খ) ঐ মজলিসেই একটু পরে গান বাজনা শুরু হয়ে যায় এতে কুরআন পাকের অবমাননা হয়। সুতরাং এ ধরনের তিলাওয়াত শ্রবণ করা জায়েয নেই। (আহসানুল ফাতাওয়া- ৮-১৯৯)

রেডিওতে প্রচারিত কুরআন তিলাওয়াত শ্রবণ করা | ইসলামী যিন্দেগী