মাসাইল
১০০%

মসজিদে মোবাইল নিয়ে আসা

প্রশ্ন

মসজিদে মোবাইল ফোন নিয়ে নামায পড়তে গেলে অনেক সময় ভুলবশতঃ বন্ধ না করায় ফোন এলে রিং হতেই থাকে। এতে মুসল্লীদের নামাযের ব্যাঘাত ঘটে। তাই প্রশ্ন হল, মোবাইল নিয়ে মসজিদে যাওয়া কেমন?

উত্তর

মসজিদে মোবাইল নিয়ে যেতে তো কোন অসুবিধা নেই, তবে উত্তম হল, মসজিদে প্রবেশের পূর্বেই সেটি বন্ধ করে নেয়া, যদি কখনো বন্ধ করতে ভুলে যায় আর নামাযের মধ্যে রিং বাজতে থাকে, তাহলে যদি এক হাতে অল্প সময়ে বন্ধ করা সম্ভব হয় তাহলে তা বন্ধ করে দেয়া উচিৎ। এখানে আরো একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, আজকাল আমরা আমাদের মোবাইল সেটগুলিতে যে রিং টোন দিয়ে রেখেছি তাতে মনে হয় বাজনা শোনাই আমাদের উদ্দেশ্য। আর এমনটিই যদি হয় তাহলে গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যিনি নিয়মিত মুসল্লী তার মোবাইলে এ ধরনের রিং টোন একেবারেই কাম্য নয়। তাই চেষ্টা করা দরকার যাতে এমন কোন সাধারণ রিং টোন ব্যবহৃত হয় যে, নামাযের মধ্যে কল এলেও সমস্যায় পড়তে না হয়।