মুসলিম ইঞ্জিনিয়ারের জন্য গীর্জা বা চার্চের ডিজাইন তৈরী করা

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)২৪ এপ্রিল, ২০২৫ঈমান আক্বাইদ, লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

জনৈক মুসলিম ইঞ্জিনিয়ার একটি কোম্পানীতে চাকরী করে। সেখানে তাকে বিভিন্ন স্থাপনার ডিজাইন তৈরী করতে হয়। এমনকি খৃষ্টানদের চার্চ, উপাসনালয়ের ডিজাইনও তৈরী করতে হয়। এটা করতে অস্বীকার করলে তার চাকরী চলে যাওয়ার ভয় থাকে। এমতাবস্থায় ঐ ইঞ্জিনিয়ারের জন্য গীর্জা বা চার্চের নকশা তৈরী করা জায়েয হবে কি?

উত্তর

মুসলমান ইঞ্জিনিয়ারের জন্য অমুসলিমদের উপাসনালয়ের ডিজাইন তৈরী করা জায়েয নেই। আল্লাহ তা‘আলাইরশাদ করেন, তোমরা নেকী এবং তাকওয়ার কাজে একে অপরের সাহায্য কর, আর গোনাহ ও সীমা লংঘনের ব্যাপারে একে অন্যকে সহযোগিতা কর না। (সুরায়ে মায়িদাহ- ২ নং আয়াত)

মুসলিম ইঞ্জিনিয়ারের জন্য গীর্জা বা চার্চের ডিজাইন তৈরী করা | ইসলামী যিন্দেগী