যাকাতের টাকা যদি চুরি হয়ে যায়

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)৩০ এপ্রিল, ২০২৫যাকাত

প্রশ্ন

কোন ব্যক্তি তার যাকাতের টাকা পৃথক করে কোথাও রেখেছিল পরে সেটা চুরি হয়ে গেল বা পকেটমার হয়ে গেল। এমতাবস্থায় উক্ত ব্যক্তির যাকাত আদায় হবে কি?

উত্তর

বর্ণিত সুরতে যাকাত আদায়ও হবে না এবং মাফও হবে না। পুনরায় তাকে যাকাত আদায় করতে হবে। (ফাতওয়ায়ে রহীমিয়া-২/১৪ দারুল উলুম ৬/৯৬ মাহমুদিয়া ১১/১৪৮)

যাকাতের টাকা যদি চুরি হয়ে যায় | ইসলামী যিন্দেগী