মাসাইল
১০০%
ফজরের সুন্নাত আগে পড়তে না পারলে কখন পড়বে?
প্রশ্ন
ফজরের জামা‘আত শুরু হয়ে গেলে সুন্নাত পড়ার নিয়ম কি? কেউ যদি ফজরের ফরজের আগে সুন্নাত পড়তে না পারে তাহলে কখন পড়বে?
উত্তর
ফজরের জামা‘আত শুরু হয়ে গেলে, সুন্নাত পড়ার নিয়ম হল ইমামের সাথে দ্বিতীয় রাকাআতের রুকু পাওয়ার প্রবল ধারণা হলে ফজরের সুন্নাত আগে পড়ে নিবে। তারপরে জামাতে শরীক হবে। যতদূর সম্ভব সুন্নাত কাতার থেকে দূরে আলাদা জায়গায় গিয়ে পড়বে। জামাতের কাতারের ভেতরে কোন অন্তরাল ছাড়া সুন্নাত পড়া মাকরূহে তাহরীমী। আর যদি দ্বিতীয় রাকাআতের রুকু পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সুন্নাত পড়েই জামাতে শামিল হবে। সেক্ষেত্রে ফজরের সুন্নাতের কাযা করা জরুরী নয়। কেউ পড়তে চাইলে সূর্য উঠার পরে পড়ে নিবে। সূর্য উঠার আগে না পড়া উচিৎ। তবে অসুবিধার কারণে কেউ পড়লে বাধা দেয়ার দরকার নেই। (তালীফাতে রশীদিয়া-২৯৯)