মাসাইল
১০০%
সরকারী গাড়ী ইচ্ছামত ব্যবহার করা
প্রশ্ন
চাকুরীর পদ মর্যাদার হিসাবে বিভিন্ন কর্মকর্তাদেরকে সরকারী গাড়ী প্রদান করা হয়ে থাকে। সরকারী কাজ ব্যতীত নিজের ব্যক্তিগত কাজে এই গাড়ী ব্যবহার করা জায়েয আছে কি?
উত্তর
আসল নিয়ম হল, সরকারী সম্পত্তি যতটুকু কাজের জন্য ব্যবহার করার অনুমতি থাকে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর বাইরে অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। গাড়ীর ব্যাপারটাও ঠিক এরকমই। যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি থাকে তাহলে ব্যবহার করা যাবে। আর যদি অনুমতি না থাকে তাহলে খিয়ানত করার গুনাহ হবে। সুতরাং এ ব্যাপারে খুবই সর্তক থাকা জরুরী। (আপকে মাসায়িল আওর উনকা হল-৮-১৫০)